শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মার্কিন ঘাঁটিকে ‘নরকে পরিণত’ করার হুঁশিয়ারি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চুক্তির পরও দেশটিতে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র—এমন ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও হামলা চালিয়েছে বলে জানা গেছে। রোববার (২৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন হামলার জবাবে ইরান পাল্টা পদক্ষেপ নিয়েছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরকে পরিণত’ করার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌ ইউনিট।

এক বিবৃতিতে আইআরজিসির নৌ-কমান্ড জানায়, সিরিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা প্রণালির ওপর আধিপত্যের প্রশ্নের কোনো সমাধান দেয়নি। বিবৃতিতে বলা হয়, “প্রণালিতে নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান অন্যান্য জাহাজকে নির্ধারিত নৌপথ ব্যবহারের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।”

আরও বলা হয়, “এ অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর বিষয় আলাদা। আগামী দিনগুলোতে এগুলোকে নরকে পরিণত করা হবে।”

এদিকে বাহরাইনে আবারও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কসংকেত বেজে উঠেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সরকারি নির্দেশনা অনুসরণের অনুরোধও করা হয়।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাতে ইরনা ও তাসনিম নিউজ জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে হামলার দাবি করেছে ইরান। দেশ দুটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন

নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে সাক্ষাতে ফুটবলের উন্নয়ন জামাল ভূঁইয়ার বার্তা

আইআরজিসির দাবি, কুয়েতের ‘আলি আল সালেম’ মার্কিন বিমানঘাঁটি এবং বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের পাঁচটি উপকূলীয় অবস্থানে মার্কিন হামলার জবাবে এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে মার্কিন এক কর্মকর্তা রয়টার্সকে জানান, বাহরাইন ও কুয়েতসহ বিভিন্ন স্থানে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো মার্কিন সেনা হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি এবং মার্কিন স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও নিশ্চিত হয়নি। সূত্র: আল জাজিরা 

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: