শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুদানে সেনা অনুষ্ঠানে ড্রোন হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুদানে সেনা অনুষ্ঠানে ড্রোন হামলা, নিহত ২
সুদানে সেনা অনুষ্ঠানে ড্রোন হামলা, নিহত ২

সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণ-পূর্বে তামবুল শহরে সেনাবাহিনী আয়োজিত এক অনুষ্ঠানে ড্রোন হামলার ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) স্থানীয় সময় এ হামলা হয় বলে এএফপি জানিয়েছে।

তামবুল হাসপাতালের একটি সূত্র জানায়, হামলায় ১১ বছরের এক শিশু ও আরও একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কেন্দ্রীয় চত্বরে শত শত মানুষ জড়ো হয়ে থাকা অবস্থায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলে এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়।

কয়েক মাস পর আলজাজিরা রাজ্যে এটি প্রথম এ ধরনের হামলা। তবে সেনাবাহিনী কিংবা প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)—কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

যুদ্ধ শুরুর আগে আলজাজিরা ছিল সুদানের কৃষি উৎপাদনের প্রধান কেন্দ্র। জানুয়ারিতে সেনারা আরএসএফের কাছ থেকে এলাকা পুনর্দখল করে, মার্চে রাজধানী খার্তুমও ফিরে পায়। জাতিসংঘের তথ্যমতে, জানুয়ারির পর থেকে প্রায় ১০ লাখ মানুষ আলজাজিরায় নিজ বাড়িতে ফিরেছেন।

বুধবারের অনুষ্ঠানে সুদান শিল্ড ফোর্সেসের কমান্ডার আবু আকলা কাইকালের উপস্থিত থাকার কথা ছিল। এই গোষ্ঠী বর্তমানে সেনাবাহিনীর পক্ষে রয়েছে, যদিও অতীতে দুই পক্ষের হয়েই লড়াই এবং নৃশংসতার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সেনাবাহিনী ও আরএসএফের সংঘাতে এখন পর্যন্ত লাখো মানুষ নিহত এবং কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে সেনারা মধ্য, উত্তর ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণে রাখলেও পশ্চিমের প্রায় সব এলাকা এবং দক্ষিণের কিছু অংশ আরএসএফের দখলে রয়েছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: