শিরোনাম
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার সম্ভাবনায় কমতে শুরু করেছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার সম্ভাবনায় কমতে শুরু করেছে তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার সম্ভাবনায় কমতে শুরু করেছে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাসের এই আভাসের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের মূল্যে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালেও তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্কে দরপতনের এ ধারা বজায় ছিল।

বার্তাসংস্থা ইউরোনিউজের হালনাগাদ তথ্যানুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.৩১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯১.৩৬ ডলারে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) সূচকের অপরিশোধিত তেলের দাম ১.৫৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৫.৪৭ ডলারে বিক্রি হচ্ছে।

দীর্ঘ আট মাসের বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান ঘটাতে বহুপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টায় নতুন আশার সঞ্চার হয়েছে। এতে চলতি মাসেই উভয় আন্তর্জাতিক বেঞ্চমার্কে জ্বালানি তেলের দাম প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে। উল্লেখ্য, এই দীর্ঘস্থায়ী যুদ্ধ বৈশ্বিক মূল্যস্ফীতিকে চরম মাত্রায় বাড়িয়ে দিয়েছে। তাতে করে, বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোও নজিরবিহীনভাবে সুদের হার বাড়াতে বাধ্য হয়।

গতকাল সোমবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান যে, চলমান যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে "ইতিবাচক গতিশীলতা" তৈরি হয়েছে।

নিজের প্রতিষ্ঠিত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, "আমি শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানির সাথে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছি। ইসলামিক রিপাবলিক অব ইরান সম্পর্কিত নানা বিষয়ে আমাদের মধ্যে বিশদ আলোচনা হয়েছে।"

গত সপ্তাহে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের পক্ষ থেকে চলতি মাসেই ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর জোর সম্ভাবনার কথা বলা হয়েছিল। তবে নির্বাচনের পর ট্রাম্প সেই ধরনের পদক্ষেপের সম্ভাবনা নাকচ করে চলেছেন, এমনকী ইরানের সঙ্গে আলোচনার দুয়ারও খোলা আছে বলে জানাচ্ছেন তিনি।

সোমবারের পোস্টে ট্রাম্প পুনর্ব্যক্ত করেন যে, মার্কিন সশস্ত্র বাহিনী সর্বদা "পূর্ণ প্রস্তুত রয়েছে; তবে পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রধান মার্কিন মিত্র দেশগুলো যেহেতু বিদ্যমান স্থিতাবস্থা বজায় রাখাকেই অগ্রাধিকার দিচ্ছে, ফলে নতুন করে মার্কিন সামরিক হামলা চালানোর সম্ভাবনা বেশ ক্ষীণ।"

গত সপ্তাহান্তে সিএনএনকে দেওয়া তার প্রাথমিক বক্তব্যের সাথেও ট্রাম্পের এই মন্তব্য হুবহু মিলে যায়—যেখানে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে, যুদ্ধ নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা "অত্যন্ত কম"।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: