শিরোনাম
দেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারদেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

বৌদি-ভাবি’ বলে ডাকার কালচার বন্ধ করতে হবে: বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৪:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘বৌদি’ বা ‘ভাবি’ বলে ডাকা যাবে না, বন্ধুদের বাড়িতে আনা যাবে না—সামাজিক অবক্ষয় ঠেকাতে এমনই অদ্ভুত পরামর্শ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক বিজেপি নেতা। তার দাবি, সমাজের নানা অনাচার বন্ধ করতে ‘বৌদি-ভাবি’ ও ‘বন্ধু কালচার’ ধীরে ধীরে বিলুপ্ত করতে হবে।

বিজেপির জেলা পর্যায়ের এক সভায় দেয়া তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে হাসাহাসি ও তীব্র সমালোচনা। তবে বিজেপি জানিয়েছে, এটি ওই নেতার ব্যক্তিগত মত, দলের আনুষ্ঠানিক অবস্থান নয়।

জানা যায়, রোববার (১৫ নভেম্বর) মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদর মহকুমার হরিহরপাড়ায় বিজেপির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পর্যায়ের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সেখানেই বিতর্কিত এই বক্তব্য দেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক বিষ্ণুচরণ শিকদার।

বিষ্ণুচরণ বলেন, বৌদি বা ভাবি কালচার বন্ধ করতে হবে। এই বৌদি-ভাবি কালচারের কারণে সমাজে অনেক খারাপ বিষয় তৈরি হয়। একেবারে আপন দেওর, মামাতো দেওর বা পিসতুতো দেওর ছাড়া কেউ কাউকে বৌদি বলবে না। কী বলে ডাকবে? বয়সে বড় হলে মেয়েটি বলবে, তুমি আমার দাদার মতো। তুমি আমাকে বোন বলে ডাকবে। আমার নাম স্বপ্না বা রহিমা। আমাকে স্বপ্না বা রহিমা বলে ডাকবে। আর বয়সে ছোট হলে বলতে হবে, ভাই এদিকে আয়, আমি তোর বৌদি নই, আমি তোর দিদি। তুই আমাকে দিদি বলে ডাকবি। আমরা সবাই মিলে বৌদি ও ভাবি কালচার বন্ধ করব।

শুধু ‘বৌদি কালচার’ বন্ধের আহ্বানই নয়, বন্ধুদের বাড়িতে না আনার পরামর্শও দিয়েছেন এই বিজেপি নেতা। তিনি বলেন, ‘পুরুষ তরুণ প্রজন্মকে বলছি, কোনো বন্ধুকে বাড়িতে নিয়ে যাবে না। কোনো বন্ধুকে বাড়িতে নিয়ে যাবে না। তাই বন্ধু কালচারও ধীরে ধীরে বন্ধ করতে হবে। তাহলেই সমাজের হাজারো উৎপাত ও খারাপ বিষয় ধ্বংস হবে। আপনারা একটু অভ্যাস করে দেখুন।’

তিনি আরও বলেন, এখন ফোনের যুগ। কোনো বন্ধু যখন বলবে, বাড়িতে থাক, আমি আসছি—তখন তাকে বলবেন, না রে, চায়ের দোকানে বস, মন্দিরে বস। আমি তোর সঙ্গে দেখা করতে আসছি। যেসব জায়গা থেকে সামাজিক অবক্ষয় ঘটছে, সেগুলোর দিকে নজর রাখুন।

বিষ্ণুচরণ শিকদার আরও জানান, কোনো পরিবারের ছেলে যদি বাবা-মায়ের দেখভাল না করেন কিংবা তাদের খাবারের ব্যবস্থা না করেন, তাহলে তাদের যথাযথ দেখভালের ব্যবস্থা করবেন। প্রবীণদের খাবার ও ওষুধের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এ ধরনের কোনো ঘটনা কারও নজরে এলে তাকে জানানোর অনুরোধ করেন বিজেপির এই নেতা।

আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পিটার হাসের ‘অনানুষ্ঠানিক’ বৈঠক

বিষ্ণুচরণ শিকদারের বক্তব্যের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার মন্তব্য নিয়ে হাসাহাসি ও কটাক্ষের পাশাপাশি বিজেপির সামাজিক ও পারিবারিক অবস্থান নিয়েও সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে বিজেপির জেলা নেতৃত্ব ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও ফোনে জানিয়েছে, বিষ্ণুচরণ শিকদারের বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। এটি দলের কোনো আনুষ্ঠানিক অবস্থান নয়।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: