শিরোনাম
বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেবাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকে

ওমান উপকূলে ড্রোন হামলায় ভারতীয় নাবিক নিহত, জীবিত উদ্ধার ১৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ওমান উপকূলে ড্রোন হামলায় ভারতীয় নাবিক নিহত, জীবিত উদ্ধার ১৩
ওমান উপকূলে ড্রোন হামলায় ভারতীয় নাবিক নিহত, জীবিত উদ্ধার ১৩

ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত ড্রোন বা উড়ন্ত বস্তুর হামলায় গন্ধর নাহিম আজিজ নামের এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং বাকি ১৩ জন নাবিককে ওমান কোস্ট গার্ড জীবিত উদ্ধার করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

সোনোয়াল জানান, হামলার পর ১৩ জন নাবিক নিরাপদে জাহাজ থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তাদের উদ্ধার করে ওমানের কোস্টগার্ড। তবে আহত অবস্থায় গন্ধর নাহিম আজিজ মারা যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের এই মন্ত্রী।

এমএসভি আল জুসুফি নামের জাহাজটি ভারতের গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার সালায়া এলাকার। সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে পণ্য নিয়ে গুজরাটের পোরবন্দরের দিকে যাচ্ছিল জাহাজটি। পথে বিস্ফোরকবাহী ড্রোন অথবা ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি ক্ষতিগ্রস্ত হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকার এবং ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন সোনোয়াল। উদ্ধার হওয়া ১৩ নাবিককে প্রয়োজনীয় সহায়তা দেয়া এবং নিহত আজিজের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে পণ্যবাহী জাহাজ ও নৌযানে নিয়মিত হামলার ঘটনা ঘটছে। এতে ভারতীয় নাবিকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত সপ্তাহে জানান, সংঘাতপূর্ণ এলাকায় এ পর্যন্ত ২২ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন নাবিক।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: