শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৬১ শতাংশ আমেরিকান মনে করেন ইরানে হামলার সিদ্ধান্ত ছিল ভুল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৬১ শতাংশ নাগরিক বিশ্বাস করেন যে, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত ভুল ছিল। নতুন এক গবেষণা থেকে এ তথ্য উঠে এসেছে। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করছে এবং যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

শুক্রবার প্রকাশিত ওয়াশিংটন পোস্ট-এবিসি-ইপসোস পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, ৬১ শতাংশ উত্তরদাতা মনে করেন ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ একটি ভুল পদক্ষেপ ছিল। অপরদিকে মাত্র ৩৬ শতাংশ মানুষ এটাকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন।

ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। এই যুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে।

গ্যাসের উচ্চমূল্যের কারণে তারা তাদের আচরণে কোনো পরিবর্তন এনেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ৪৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন এবং ৪২ শতাংশ বলেছেন, তারা পারিবারিক খরচের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিয়েছেন। বছরে ৫০ হাজার ডলারের কম আয় করেন এমন উত্তরদাতাদের ক্ষেত্রে এই হার বেড়ে যথাক্রমে ৫৬ শতাংশ এবং ৫৯ শতাংশে দাঁড়িয়েছে।

এই উদ্বেগগুলো এমন এক সময়ে দেখা দিয়েছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার হার নতুন করে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এবং ভোটাররা অর্থনৈতিক সমস্যা ও জীবনযাত্রার ব্যয় নিয়ে হতাশা প্রকাশ করছেন।

এই যুদ্ধকে অপ্রয়োজনীয় বৈদেশিক যুদ্ধ থেকে দেশকে দূরে রাখার ট্রাম্পের প্রতিশ্রুতির বিপরীত হিসেবেও চিত্রিত করা হয়েছে এবং ৪৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, ইরানের ওপর হামলার সিদ্ধান্ত ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনী প্রচারণার সময় নেওয়া অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ছিল।

আরও পড়ুন

বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

মার্কিন বাহিনীর হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ার পরেও সমীক্ষায় দেখা গেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধটা ঠিক ততটাই অজনপ্রিয় যতটা ২০০৬ সালের চরম সহিংসতার সময় ইরাক যুদ্ধ এবং ১৯৭০-এর দশকের গোড়ার দিকে ভিয়েতনাম যুদ্ধের সময় ছিল।

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপগুলো এখন পর্যন্ত সফল হয়েছে কি না জানতে চাইলে ৩৯ শতাংশ বলেছেন, সেগুলো সফল হয়নি। যেখানে ১৯ শতাংশ বলেছেন যে সেগুলো সফল হয়নি। অপরদিকে ৪১ শতাংশের সংখ্যাগরিষ্ঠ অংশ বলেছেন, এখনই কিছু বলার সময় আসেনি।

ভোরের আকাশ/আ.র
 

ইরানে যৌথ হামলা

শেয়ার করুন: