ইসরায়েল পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে: ইরান

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার প্রেক্ষাপটে ইরানের নাতাঞ্জে অবস্থিত একটি পারমাণবিক স্থাপনায় হামলার অভিযোগ তুলেছেন জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।
সোমবার (২ মার্চ) দেওয়া এক বক্তব্যে তিনি এ দাবি করেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে এক বৈঠকে রেজা নাজাফি বলেন, ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে তারা।
কোন স্থাপনায় হামলা চালানো হয়েছে জানতে চাইলে, তিনি জবাব দেন, ‘নাতাঞ্জ।’
ভোরের আকাশ/এনএস