শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ট্রাম্প-এরদোয়ানের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ট্রাম্প-এরদোয়ানের ফোনালাপ
মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ট্রাম্প-এরদোয়ানের ফোনালাপ

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

রবিবার (১৫ জুন) রাতে দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ।

ফোনালাপে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ইরানের পারমাণবিক ইস্যু কেবলমাত্র কূটনৈতিক উপায়ে সমাধান করা সম্ভব। একইসঙ্গে আঙ্কারার পক্ষ থেকে এই সংকট নিরসনে প্রয়োজনীয় সব প্রচেষ্টা চালানোর প্রস্তুতির কথাও জানান তিনি।

এরদোয়ান ট্রাম্পকে বলেন, উত্তেজনা বেড়ে কোনো বড় ধরনের বিপর্যয়ের আগেই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

এর আগে শনিবার (১৪ জুন) ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও ফোনে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। ওই আলোচনায় এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি দায়ী করে বলেন, “তিনি গোটা মধ্যপ্রাচ্যে আগুন লাগাতে চাইছেন।”

তিনি আরও অভিযোগ করেন, নেতানিয়াহু ইরানে হামলা চালিয়ে পারমাণবিক আলোচনার পরিবেশ নষ্ট করেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় জাতিগত নিধন থেকে বিশ্বের দৃষ্টি সরাতে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে।

এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও আলাদা এক ফোনালাপে এরদোয়ান বলেন, “চলমান উত্তেজনা প্রশমনে ইসরায়েলকে থামাতেই হবে। কেবল সংলাপের মাধ্যমেই পারমাণবিক সংকটের সমাধান সম্ভব।”

ভোরের আকাশ//হ.র

ডোনাল্ড ট্রাম্পরিসেপ তাইয়েপ এরদোয়ান

শেয়ার করুন: