শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কেপ ভার্দেতে বাস দুর্ঘটনায় ২৫ শিশু-কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে শিক্ষা সফরের একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে কেপ ভার্দের ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো। কেপ ভার্দেতে এ ধরনের সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল। দেশটির সড়কগুলোর অবস্থা ভালো ও যানবাহনগুলোও সাধারণত ত্রুটিমুক্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জোসে কানুতো জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। এটি ছিল স্কুল শিক্ষার্থীদের শিক্ষা সফরের বাস। পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে অবস্থিত চা দাস কালদেইরাস গ্রামে শিক্ষা সফর শেষে সাও ফিলিপ শহরে ফেরার পথে বাসটি হঠাৎ সড়ক থেকে ছিটকে গভীর গিরিখাতে পড়ে যায়।

এই শিক্ষা সফরের আয়োজন করেছিলেন বাসটির চালক নিজেই। প্রতি বছর একবার নিজের খরচে কয়েকজন স্কুলশিক্ষার্থীকে উপহার হিসেবে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা সফরে নিয়ে যেতেন তিনি। এবারও শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে গিয়েছিলেন। তবে দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।

আরও পড়ুন

মিয়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, ৫ জন নিহত

দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে রাতভর কাজ করেন। দুর্গম পাথুরে উপত্যকার মধ্যে গিয়ে বাসটি থেমে যাওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে দুর্ঘটনায় নিহত সাতজনকে দাফন করা হয়েছে। আরসিভির তথ্য অনুযায়ী, নিহত অন্যদেরও দিনের পরবর্তী সময়ে দাফন করার কথা ছিল। সূত্র : এএফপি, এনডিটিভি

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: