শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

সামরিক মহড়ায় ট্যাঙ্ক চালালেন কিম জং উনের মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুদ্ধের কারণে অস্থির বিশ্ব। মধ্যপ্রাচ্য, ইসরাইল, আফগানিস্তান-পাকিস্তান, রাশিয়া ইউক্রেন, থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতে টালমাটাল বিশ্ব শান্তি পরিস্থিতি। এরই মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে উত্তর কোরিয়া। বাবা কিম জংউনের মতো বারবার অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হচ্ছেন তার মেয়েও।

এবার সামরিক মহড়ায় ট্যাঙ্ক চালিয়েছেন কিমের কিশোরী কন্যা। তাদের এই সর্বশেষ যৌথ উপস্থিতির পর কিমের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এই কিশোরীকে প্রস্তুত করার বিষয়ে আন্তর্জাতিক মহলে গুঞ্জন আরও জোরালো হয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) শুক্রবার জানিয়েছে, আগের দিন ট্যাঙ্ক ও পদাতিক বাহিনীর এক আক্রমণাত্মক কৌশলগত মহড়া তদারকি করেন কিম জং উন এবং সেখানে তিনি যুদ্ধপ্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানান।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা যায়, একটি চলন্ত জলপাই রঙের ট্যাঙ্কের চালকের আসন থেকে কিমের মেয়ে মাথা বের করে আছেন। অন্যদিকে, তার বাবা হাসিমুখে তিন সৈন্যের সঙ্গে ট্যাঙ্কের ওপর বসে আছেন।

পর্যবেক্ষকদের মতে, মেয়েটির অবস্থান স্পষ্টভাবে প্রমাণ করে যে তিনি ওই সাঁজোয়া যানটি চালাচ্ছিলেন, যা তার জন্য এ ধরনের প্রথম কোনো অভিজ্ঞতা। তবে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে, আধুনিক ট্যাঙ্ক চালানো প্রযুক্তিগত দিক থেকে খুব বেশি জটিল নয়।

দক্ষিণ কোরিয়ার 'কোরিয়া ডিফেন্স নেটওয়ার্ক'-এর বিশেষজ্ঞ লি ইলউ বলেন, আধুনিক ট্যাঙ্ক চালানো বেশ সহজ। তিনি শুধু সমতল ভূমিতে ধীরগতিতে সোজা ট্যাঙ্কটি চালিয়েছেন, যা তার জন্য আরও সহজ ছিল।

কিম জু আয়ে নামের প্রায় ১৩ বছর বয়সী এই কিশোরী ২০২২ সালের শেষভাগ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও অন্যান্য অনুষ্ঠানে তার বাবার সঙ্গী হয়েছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাকে কিমের ‘সবচেয়ে প্রিয়’ বা ‘সম্মানিত’ সন্তান হিসেবে উল্লেখ করেছে।

সম্প্রতি একটি হালকা যুদ্ধাস্ত্রের কারখানায় তারা পিস্তল চালিয়েছেন এবং রকেট লঞ্চিং সিস্টেমের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। গত সেপ্টেম্বরে বাবার সঙ্গে তিনি বেইজিং সফরেও যান।  

গত মাসে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ধারণা করেছিল যে, কিম জং উন তাকে নিজের উত্তরসূরি হিসেবে মনোনীত করার দ্বারপ্রান্তে রয়েছেন। তবে অনেক বিশেষজ্ঞ এই মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তারা এর পেছনে কিমের অপেক্ষাকৃত কম বয়স এবং উত্তর কোরিয়ার চরম পুরুষতান্ত্রিক ক্ষমতার কাঠামোর কথা উল্লেখ করেছেন। 

এদিকে উত্তর কোরিয়ার এই সামরিক মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের বার্ষিক যৌথ সামরিক মহড়া চালাচ্ছিল। উত্তর কোরিয়া এই মহড়াকে নিজেদের ওপর আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখে থাকে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের ১১ দিনব্যাপী কম্পিউটার-সিমুলেটেড কমান্ড পোস্ট মহড়া শেষ করলেও তাদের মাঠপর্যায়ের প্রশিক্ষণ এখনো চলছে।

ভোরের আকাশ/এসএইচ 

সামরিক মহড়ায় ট্যাঙ্ক

শেয়ার করুন: