শিরোনাম
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহতডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকারসৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজানিউইয়র্কে তিনতলা ভবন ধসে শিশুসহ নিহত ২মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহতডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকারসৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজানিউইয়র্কে তিনতলা ভবন ধসে শিশুসহ নিহত ২

হুমকি-নিষেধাজ্ঞায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হুমকি কিংবা নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি থামানো যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। বার্তাটি ইরানের তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত হয়েছে। এতে তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাসান তেহরানি মোগাদ্দামের প্রতি শ্রদ্ধা জানান।

আরও পড়ুন

সৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশে ওয়াহিদি বলেন, আজ একই চেতনা নিয়ে আপনারা পাহাড়ের গভীরে এবং মাটির নিচে দেশের শক্তি গড়ে তুলছেন। তিনি আরও বলেন, শত্রুদের বুঝতে হবে, শহীদ তেহরানি মোগাদ্দামের পথ হুমকি কিংবা নিষেধাজ্ঞা দিয়ে থামানো যাবে না। রক্ত ও বিশ্বাসের মধ্য দিয়ে এই পথ এগিয়ে চলবে।

এ ছাড়া আইআরজিসির সাবেক অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরির প্রতিও শ্রদ্ধা জানান ওয়াহিদি। একই সঙ্গে ইরানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে বাহিনীর সদস্যদের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

ভোরের আকাশ/ইউএম
 

আইআরজিসি প্রধান

শেয়ার করুন: