শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জবি শিক্ষার্থীদের গণ-অনশন আগামীকাল জুমার পর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জবি শিক্ষার্থীদের গণ-অনশন আগামীকাল জুমার পর
জবি শিক্ষার্থীদের গণ-অনশন আগামীকাল জুমার পর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং অধিকার আদায়ের দাবিতে আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর থেকে গণ-অনশন শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। কাকরাইল মোড়ে এই কর্মসূচি চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ১১টা ৫০ মিনিটে “জবি ঐক্য” নামে গঠিত একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন।

তিনি জানান, সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ড. রইছ উদ্দীন বলেন, “আমরা সরকারের কাছে আমাদের ন্যায্য অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম। কিন্তু তারা আমাদের দাবি তো মানেইনি, উল্টো শিক্ষকদের ও শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা চালিয়েছে। ৩৫ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, আসেনি সরকারের কোনো বার্তাও।”

তিনি আরও বলেন, “কাল জুমার নামাজের পর থেকে আমরা গণ-অনশন শুরু করব। সকল সাবেক ও বর্তমান জবিয়ানদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাই। সকাল ১০টা থেকেই আন্দোলনস্থলে ‘জবিয়ান সমাবেশ’ শুরু হবে।”

এ সময় তিনি ১৪ মে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কালো দিবস’ হিসেবে পালনের ঘোষণাও দেন, প্রতিবাদ হিসেবে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায়।

ড. রইছ উদ্দীনের ভাষায়, “এই রাজপথেই আমরা জুমার নামাজ আদায় করব। আমাদের এই আন্দোলন কোনো একক সংগঠনের নয়, এটি জবির প্রতিটি শিক্ষার্থীর অধিকার রক্ষার আন্দোলন।”

ভোরের আকাশ//হ.র

গণঅনশনজবি

শেয়ার করুন: