শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী তথ্যমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে আজ ২৯ নভেম্বর রবিবার এক তথ্যমেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১১:০০ টায় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান বলেন, "তথ্যের অধিকার হলো সবচাইতে বড় মৌলিক অধিকার"। তিনি শিক্ষার্থীদের আইনগত ও গণতান্ত্রিক উপায়ে তথ্য পাওয়ার অধিকার চর্চা করার আহ্বান জানান। একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই তথ্য অধিকারের বার্তা ছড়িয়ে দিতে 'অ্যাম্বাসেডর' হিসেবে ভূমিকা পালনের পরমর্শ দেন।

মূল প্রবন্ধ উপস্থাপনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান তথ্য কমিশনের নতুন উদ্যোগের সাধুবাদ জানিয়ে জানিয়ে বলেন, বাংলাদেশের সংবিধানে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তথ্য প্রাপ্তির অধিকার সেই মৌলিক স্বাধীনতারই একটি অবিচ্ছেদ্য অংশ। সংবিধানের ৭ম অনুচ্ছেদ অনুযায়ী জনগণই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক এবং সেই ক্ষমতার কার্যকর প্রয়োগে তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক। সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি বা বিদেশী অর্থায়নে পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠাই তথ্য অধিকার আইনের মূল লক্ষ্য।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, তথ্য কমিশন জনগণের অধিকার নিশ্চিত করতে এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় কাজ করে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তথ্য অধিকার আইনের আওতায় নির্দিষ্ট ফর্ম পূরণ করে পরীক্ষার খাতা দেখা, উন্নয়ন বাজেট, মাস্টার প্ল্যান কিংবা গাছ কাটার মতো যেকোনো প্রশ্নের উত্তর নিশ্চিত করা সম্ভব। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, একটি গণতান্ত্রিক সরকারের অধীনে তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কাজ করে যাবে।

তথ্য কমিশনার মাহফুজুর রহমান বলেন, তথ্য কমিশন চায় শুদ্ধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে। তথ্য কমিশন চায় আপনারা কমিশনে অভিযোগ করুন। আপনারা যত বেশি রেসপন্স করবেন , কমিশন তত বেশি ব্যস্ত থাকবে এবং একটা সুন্দর, সুস্থ এবং সহনশীল গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় কমিশন আপনাদের পাশে এসে দাঁড়াতে পারবে। তিনি বলেন, সাধারণ মানুষের যে মৌলিক অধিকার আছে সবগুলো অধিকারের সাথে তথ্যের অধিকার গভীরভাবে সম্পৃক্ত। সেদিক থেকে তথ্যের অধিকারটা হচ্ছে সবচাইতে বড় মৌলিক অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠা করতে এবং তথ্য প্রবাহ নিশ্চিত করতে আপনাদের অংশগ্রহণ বাড়াতে হবে এবং তথ্য অধিকার আইনকে কাজে লাগাতে হবে।

আরও পড়ুন

দ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমান

তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, এই মেলা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির একটি বড় উদ্যোগ। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান, মুক্ত চিন্তা ও প্রশ্ন করার জায়গা; আর তথ্য অধিকার হলো সেই প্রশ্ন করার অধিকার।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম এর সভাপতিত্বে দিনব্যাপী আয়োজিত এই তথ্যমেলায় বিভিন্ন সংস্থার স্টল স্থাপন করা হয়। সেখান থেকে মেলায় আগত দর্শনার্থী ও শিক্ষার্থীদের জন্য তথ্য অধিকার আইনের গুরুত্ব এবং আবেদন প্রক্রিয়ার নিয়মাবলী সম্বলিত লিফলেট ও নির্দেশিকা বিতরণ করা হয়।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: