শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৮ দফা দাবিতে এটিআই শিক্ষার্থীর আন্দোলন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৮ দফা দাবিতে এটিআই শিক্ষার্থীর আন্দোলন
৮ দফা দাবিতে এটিআই শিক্ষার্থীর আন্দোলন

বিএসসি বা উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগসহ ৮ দফা দাবিতে গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বুধবার বেলা ১১টার দিকে মিছিলটি গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

এসময় তারা বিভিন্ন ধরণের স্লোগান দেয়। সেখানে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন শিক্ষার্থী মুনতাসির রহমান, মেহেদী হাসান, আজওয়াদ আহম্মেদ, আরাফাত হোসেন, আব্দুল কাইয়ুম, ফাহিম মিয়া, কাওসার শেখ, মো. রিহান প্রমুখ।

আট দফা দাবিগুলো হচ্ছে- 
১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএসসি বা উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ
২. উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখা
৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করা
৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই-এর অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করা
৫. সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা
৬. ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেলে বেতন দেওয়া 
৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান 
৮. উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: