ঢাবির বিজয় একাত্তর হলের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ক্যান্টিনে অগ্নিকান্ডের লাগার ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ নভেম্বর) ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হলসংলগ্ন খাবারের দোকানের সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন খবর আসে। ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়। ফায়ার সার্ভিসের পলাশী এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে এই আগুন লেগেছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভোরের আকাশ/এসএইচ