শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বার্সার প্রস্তাব পেয়েও ইন্টারেই থাকার সিদ্ধান্ত লাউতারোর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলিয়ান আলভারেজকে না পেলে বার্সেলোনার বিকল্প তালিকায় ছিলেন লাউতারো মার্টিনেজ। কাতালান ক্লাবটির আগ্রহের খবর তখন অস্বীকার করেছিল ইন্টার মিলান। তবে এবার সেই গুঞ্জন সত্যি ছিল বলে নিজেই স্বীকার করেছেন আর্জেন্টাইন তারকা। একইসঙ্গে ইন্টারেই থাকার ইচ্ছার কথাও স্পষ্ট করেছেন ক্লাবটির অধিনায়ক।

আলভারেজকে দলে না পাওয়ার পরিস্থিতিতে আক্রমণভাগ শক্তিশালী করতে লাউতারোর দিকে নজর দিয়েছিল বার্সেলোনা। তবে ইন্টার মিলান দাবি করেছিল, তাদের কাছে বার্সেলোনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি। একইসঙ্গে নিজেদের তারকাকে নিয়ে আলোচনার দরজাও বন্ধ রেখেছিল ইতালিয়ান ক্লাবটি।

শেষ পর্যন্ত ইতালিতে অনুষ্ঠিত ‘গ্রান গালা দেল কালচিও’ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে মুখ খোলেন লাউতারো। প্রথমবারের মতো তিনি স্বীকার করেন, বার্সেলোনার আগ্রহ নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো সত্য ছিল।

কাতালান সংবাদপত্র ‘স্পোর্ত’-এর বরাত দিয়ে স্কাই ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে লাউতারো বলেন, বার্সেলোনার মতো ক্লাবের কাছ থেকে প্রস্তাব পাওয়া সবসময়ই গর্বের বিষয়। ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে থাকার জন্য তিনি নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন বলেও জানান।

তবে বার্সেলোনার আগ্রহ থাকলেও ইন্টার মিলানেই থাকার ইচ্ছার কথা স্পষ্ট করেছেন ২৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। তিনি জানান, শুরু থেকেই ইন্টার ছিল তার প্রথম পছন্দ এবং সেই অবস্থান এখনও বদলায়নি।

লাউতারো বলেন, তিনি সবসময় ইন্টারে থাকতে চেয়েছেন। সতীর্থ ও সমর্থকদের সঙ্গে থাকতে চান। যতদিন ইন্টার তাকে চায়, ততদিন এই ক্লাবেই থাকার ইচ্ছা রয়েছে তাঁর।

ইন্টার মিলানের সঙ্গে লাউতারোর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। অন্যদিকে, আলভারেজকে না পেয়ে বার্সেলোনা শেষ পর্যন্ত আর্সেনাল থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভিড়িয়েছে। চলতি মৌসুমে আক্রমণভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তিনি।

আরও পড়ুন

ইরানি মুদ্রায় ধস, এক ডলারে ২২ লাখ রিয়াল

তবে ভবিষ্যতে দল পরিবর্তনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি লাউতারো। ফুটবলে পরিস্থিতি বদলে গেলে ক্লাব ছাড়ার প্রয়োজন হতে পারে বলেও স্বীকার করেন তিনি। কিন্তু ইন্টারের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরে জানান, এই ক্লাবেই তিনি সুখী।

ইন্টারের হয়ে খেলা তাঁর জন্য গর্বের বিষয় উল্লেখ করে লাউতারো বলেন, তিনি ক্লাবটিতে থাকতে চান, প্রতিদিন নিজেকে আরও উন্নত করতে চান ও ইন্টারের হয়ে বড় শিরোপা জয়ের জন্য লড়াই চালিয়ে যেতে চান।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: