শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি ভালো হয়নি, তবুও আত্মবিশ্বাসী শান্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সকাল থেকেই মেঘলা ছিল ঢাকার আকাশ। কখনো ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো দেখা মিলেছে রোদের। এমন আবহাওয়ার মধ্যেই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটাররা। 

অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে প্রস্তুতি নিয়ে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, টানা বৃষ্টির কারণে দলের অনুশীলনে কিছুটা ব্যাঘাত ঘটেছে, যা অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতিতে সামান্য ঘাটতি তৈরি করেছে।

শান্ত বলেন, “বৃষ্টির কারণে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। তারপরও গ্রানাইট উইকেট ও বোলিং মেশিনে অনুশীলনের মাধ্যমে যতটা সম্ভব প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। প্রস্তুতির দিক থেকে কিছুটা ঘাটতি তো আছেই।”

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়ার অনুভূতি জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, “অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের বিপক্ষে টেস্ট খেলতে পারছি, এটা আমাদের জন্য বড় একটি সুযোগ। তবে আমার মনে হয়, গত ২৩ বছরে সেখানে আমাদের আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাওয়া উচিত ছিল।”

আরও পড়ুন

জার্মান কোচের অধীনে হকি দলের এশিয়ান গেমস প্রস্তুতি

তিনি আরও বলেন, “অস্ট্রেলিয়ায় আমাদের লক্ষ্য থাকবে যতটা সম্ভব ভালো ক্রিকেট খেলা। সাম্প্রতিক সময়ে আমরা যেভাবে খেলছি, সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। পারফরম্যান্সের মান যেন কোনোভাবেই নিচে না নামে, সেটাই আমাদের লক্ষ্য।”

অস্ট্রেলিয়ার কন্ডিশনে দলের পেসারদের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে শান্ত বলেন, “আমি বিশ্বাস করি, আমাদের পেসাররা সেখানে ২০ উইকেট নেওয়ার সামর্থ্য রাখে। তাদের সঙ্গে দুজন অভিজ্ঞ স্পিনারও রয়েছে। মুশফিক ছাড়া দলে প্রায় সবাই অভিজ্ঞ। এই বোলিং আক্রমণ ম্যাচ জেতানোর সক্ষমতা রাখে।”

ভোরের আকাশ/সু.পা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ

শেয়ার করুন: