শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১৬তম সভাপতি হলেন আমিনুল ইসলাম

বুলবুলকে ঘিরে স্বপ্ন দেখছে দেশের ক্রিকেট

রাজীব দাস

প্রকাশ : ৩১ মে ২০২৫, ৯:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেটে সূচিত হলো এক নতুন অধ্যায়। মাঠের যোদ্ধা থেকে প্রশাসনের নেতৃত্বে উঠে এলেন সেই মানুষটি, যিনি দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় বোর্ড পরিচালকদের এক বিশেষ সভায় সর্বসম্মত সিদ্ধান্তে তাকে দায়িত্ব দেওয়া হয় বিসিবির শীর্ষপদে। সভা শেষে বোর্ড পরিচালক ইফতেখার রহমান আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান, আমিনুল ইসলামকে বিসিবির ১৬তম সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ সিদ্ধান্ত পরিচালনা পর্ষদের সর্বসম্মত। এছাড়া নাজমূল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহাকে সহ-সভাপতি হিসেবে চূড়ান্ত করা হয়েছে একই সভায়।

নাটকীয় মোড় : বাতিল মনোনয়ন, হঠাৎ আমিনুল 
বিসিবির নতুন সভাপতির দায়িত্ব পাওয়া যেন এক নাটকীয় পালাবদলের গল্প। গত বৃহস্পতিবার রাতেই জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে। এরপর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করা হয়। পরবর্তী ধাপে, গহকাল শুক্রবার সন্ধ্যার সভায় তাকে বোর্ডের সভাপতি পদে নির্বাচিত করেন অন্য পরিচালকরা। এই হঠাৎ পরিবর্তন বিসিবির নেতৃত্বে এক নতুন ভোরের সূচনা বলে মনে করছেন অনেকেই।

ক্রিকেটার বুলবুল : মাঠের লড়াকু অধিনায়ক
আমিনুল ইসলাম বুলবুল শুধু বোর্ড রুমের কর্তা নন, ছিলেন মাঠের প্রেরণাদায়ী সেনানায়কও। দেশের হয়ে খেলেছেন ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে যার মধ্যে সর্বাধিক রান ভারতের বিপক্ষে। বাংলাদেশের প্রথম টেস্টে (ভারতের বিপক্ষে, ২০০০) ১৪৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলে তুলে নেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরি। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এরপর তিনি সক্রিয় হন কোচিং, ক্রিকেট প্রশাসন ও উন্নয়নমূলক কার্যক্রমে। এই অভিজ্ঞতা তাকে গড়ে তুলেছে ক্রিকেটের গভীর বোঝাপড়াসম্পন্ন একজন পেশাদার হিসেবে।

আন্তর্জাতিক পরিসরে আমিনুল : আইসিসিতে এক দশকের পথচলায় অবসরের পরেও ক্রিকেটের সঙ্গে বন্ধন ছিন্ন হয়নি তার। গত এক যুগেরও বেশি সময় তিনি দায়িত্ব পালন করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিভিন্ন পদে। বিশেষ করে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ছিলেন হাইপারফরম্যান্স ইউনিট ও ট্রেনিং এডুকেশনের নেতৃত্বে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট উন্নয়ন ও প্রশিক্ষণ কাঠামো গঠনে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার সঙ্গে আইসিসির চুক্তির শেষ সময় চলছে, ফলে বিসিবির দায়িত্ব গ্রহণে আর কোনো প্রশাসনিক জটিলতা নেই।

মাঠ থেকে বোর্ডরুম : বদলে যেতে পারে বিসিবির মুখচ্ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে সাধারণত রাজনীতিক, পৃষ্ঠপোষক বা প্রশাসনিক ব্যক্তিদের আধিপত্য ছিল বরাবর। তবে এবার প্রথমবারের মতো মাঠ থেকে উঠে আসা একজন প্রকৃত ক্রিকেটার বোর্ডের শীর্ষপদে আসীন হলেন।

বিশ্লেষকদের মতে, একজন খেলোয়াড়-নির্ভর সভাপতির নেতৃত্বে বিসিবিতে আসতে পারে কাঠামোগত ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমিনুল ইসলামের মাঠের অভিজ্ঞতা, আন্তর্জাতিক যোগাযোগ ও ক্রিকেট উন্নয়ন বিষয়ে প্রগাঢ় ধারণা বোর্ডকে আরও পেশাদার ও আধুনিক পথে পরিচালিত করতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সম্ভাবনা বনাম চ্যালেঞ্জ : কী অপেক্ষা করছে সামনে
আমিনুল ইসলামের সামনে চ্যালেঞ্জ কম নয়; বিতর্কিত প্রশাসন, অবকাঠামোগত দুর্বলতা, ঘরোয়া লিগের বিশৃঙ্খলা, খেলোয়াড় উন্নয়নে পরিকল্পনার অভাব। তবুও আশার আলো দেখছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ, এবার নেতৃত্বে এসেছেন এমন একজন, যিনি মাঠের ভাষা বোঝেন, যিনি স্বপ্ন দেখেছেন দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার।

ভোরের আকাশ/এসএইচ

বুলবুলকে ঘিরে নতুন ভোরের স্বপ্ন : বাংলাদেশ ক্রিকেটে পরিবর্তনের হাওয়া লাগাতে পারে বুলবুলের আগমন। ক্রিকেটার, প্রশিক্ষক, উন্নয়নকর্মী ও প্রশাসক এই চারটি রূপে গড়া একজন পেশাদার যদি সঠিক পরিকল্পনা ও দূরদর্শিতায় এগিয়ে যান, তাহলে বাংলাদেশের ক্রিকেটের সামনে উন্মুক্ত হতে পারে সম্ভাবনার নতুন দিগন্ত। বুলবুলকে ঘিরেই এখন স্বপ্ন দেখছে দেশের ক্রিকেট।

ভোরের আকাশ/এসএইচ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডআমিনুল ইসলাম বুলবুলবিসিবি

শেয়ার করুন: