শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাড়তি চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা : তালিয়াফিকো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা এবার আমেরিকান মুল্লুকে বিশ্বকাপ মিশনের নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে । আর সে কারণেই আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো মনে করেন তাদেরকে প্রতিপক্ষের বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

আর্জেন্টিনা আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপ মিশন। তার আগে ডি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তালিয়াফিকো বলেন, বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুভূতি একেবারেই ভিন্ন।

তিনি বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এই বিশ্বকাপ খেলা আমাদের জন্য খুবই বিশেষ। আগেও বিশ্বকাপ খেলেছি, কিন্তু এবার আমরা শিরোপাধারী দল হিসেবে মাঠে নামছি। সেই অনুভূতিটা তাই অন্যরকম।’

৩৩ বছর বয়সী এই ডিফেন্ডারের মনে করেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কারণে প্রতিটি দলই এখন আর্জেন্টিনাকে হারাতে চাইবে। এবার সবাই আমাদের হারাতে চাইবে। শিরোপা ধরে রাখার চাপটা আলাদা এবং খুবই কঠিন’বলেন তিনি মনে করেন।

আরও পড়ুন

১৭ বছরের অপেক্ষা ঘুচিয়ে তাসকিনের দুর্দান্ত কীর্তি

তবে এই চাপ সামলানোর সামর্থ্য আর্জেন্টিনা দলের আছে বলেও বিশ্বাস তালিয়াফিকোর। তার ভাষায়,‘আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। তারা জানে এই জার্সির গুরুত্ব কী এবং বিশ্বকাপের মঞ্চে কীভাবে খেলতে হয়। তাই আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত।’

হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একাদশে ছিলেন তালিয়াফিকো। তবে ম্যাচ শেষে কিছুটা ক্লান্তি অনুভব করায় আইসল্যান্ডের বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচে তাকে বিশ্রাম দিতে পারেন কোচ লিওনেল স্ক্যালোনি।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: