স্টারস এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের

এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬-এর প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯ সদস্যের প্রাথমিক দলে সবচেয়ে বড় চমক হিসেবে ডাক পেয়েছেন ৩৪ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান।
এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট খেলা আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ এবং জাকির হাসানের মতো ক্রিকেটাররাও এই প্রাথমিক দলে জায়গা পেয়েছেন।
আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ৫০ ওভারের এই টুর্নামেন্টে আটটি দল অংশ নেবে, যেখানে পাঁচটি এশিয়া টেস্ট খেলুড়ে দেশের ‘এ’ দলের পাশাপাশি তিনটি সহযোগী দেশের জাতীয় দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে।
২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই।
বাংলাদেশ ‘এ’ দলকে গ্রুপ 'এ'-তে রাখা হয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ এবং হংকং। ‘বি’ গ্রুপে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ভারত ‘এ’ ও নেপাল।
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ভালো পারফর্ম করা বেশ কয়েকজন ক্রিকেটারও প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন।
তবে বিসিবি এখনো এই দলের অধিনায়কের নাম ঘোষণা করেনি।
৬ নভেম্বরের মোহাম্মদ আশরাফুলের অধীনে অনুশীলন শুরু করবে প্রাথমিক দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা। পরবর্তীতে ১৫ সদস্যের চূড়ান্ত দল যাবে কাতার।
বাংলাদেশ ‘এ’ দল:
মোহাম্মদ নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রকিবুল হাসান, মো. রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।
ভোরের আকাশ/এনএস