শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অ্যাডামসের মৃত্যুতে স্তব্ধ ফুটবল বিশ্ব, শ্রদ্ধা জানাল ইংল্যান্ড-নরওয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ খেলেই দেশে ফিরেছিলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেডেন অ্যাডামস। তবে এই ফেরাই যে তার জীবনের শেষ ফেরা হবে, তা হয়তো কখনো ভাবেননি তিনি। গত ১১ জুলাই কেপটাউনের একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এই ফুটবলারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। শনিবার দক্ষিণ আফ্রিকা ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন অ্যাডামসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় এখনো তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।

২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন অ্যাডামস। এর মধ্যে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলে ড্র এবং মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের পরাজয়ের ম্যাচে তিনি ছিলেন শুরুর একাদশে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন অ্যাডামস। এরপর ২৮ জুন কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বেঞ্চে থাকলেও খেলার সুযোগ পাননি তিনি। ওই ম্যাচে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় দক্ষিণ আফ্রিকার। এর আগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের এক দিন আগে অ্যাডামসের দাদি মারা যান। ব্যক্তিগত শোক ভুলে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

আরও পড়ুন

স্পেনকে হারানোর ছক কষছে ফ্রান্স, এমবাপে-চুয়ামেনি প্রস্তুত

অ্যাডামসের আকস্মিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন তার বাবা হুয়ানিতো অ্যাডামস। তিনি বলেন, “আমাদের পরিবারের জন্য এই শোক মেনে নেওয়া খুব কঠিন। অনেকে বলেন সময় সব ঠিক করে দেয়, কিন্তু বাস্তবে মানুষ এই কষ্ট নিয়েই বাঁচতে শেখে।”

তিনি আরও বলেন, “জেডেনের মৃত্যুর খবরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছে। তার ফুটবল এবং তাকে মানুষ কতটা ভালোবাসত, সেটিই এখন আমরা দেখতে পাচ্ছি।” জেডেন অ্যাডামসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: