শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্পেনকে হারানোর ছক কষছে ফ্রান্স, এমবাপে-চুয়ামেনি প্রস্তুত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলের নিয়ন্ত্রণ ধরে রেখে পরিকল্পিত আক্রমণে ওঠার জন্য পরিচিত স্পেন। তবে তাদের সামনে সহজে আত্মসমর্পণ করবে না ফ্রান্স। এমনটাই জানিয়েছেন কোচ দিদিয়ের দেশম। বিশ্বকাপজয়ী এই কোচের মতে, স্পেন যতই চাপ প্রয়োগ করুক, ফরাসিরাও বল দখলে আধিপত্য দেখানোর চেষ্টা করবে। ফলে দুই দলের সেমিফাইনালের ভাগ্য অনেকটাই নির্ভর করবে মিডফিল্ডারদের সঙ্গে রক্ষণ ও আক্রমণভাগের সমন্বয়ের ওপর।

আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফ্রান্সের অনুশীলনে ছিলেন না অধিনায়ক কিলিয়ান এমবাপে। তবে মূল ম্যাচে শুরু থেকেই তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে। একইভাবে চোটের কারণে সর্বশেষ দুই ম্যাচে বেঞ্চে থাকা মিডফিল্ডার অঁরেলিয়েঁ চুয়ামেনিও খেলার জন্য প্রস্তুত।

যদিও চুয়ামেনি এখনও পুরোপুরি ফিট নন বলে জানিয়েছেন দেশম। তিনি বলেন, “গত ম্যাচে তাকে খেলানো অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল। এখন সে আগের চেয়ে ভালো আছে। তবে আমরা তাকে এখনও শতভাগ ফিট বলতে পারছি না। দুই সপ্তাহ আগে সে সর্বশেষ ম্যাচ খেলেছে। তাই তাকে বাইরে রাখতেই হবে এমন নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে খেলতে পারবে কি না।”

চুয়ামেনি দলে ফিরলে ফ্রান্সের মিডফিল্ড আরও শক্তিশালী হবে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে স্পেনের ধারাবাহিক প্রেসিং সামলাতে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ হতে পারে। তরুণ মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমেরিও ক্লাব ও জাতীয় দলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। বিশ্বকাপেও তার অভিষেক হয়েছে।

আক্রমণাত্মক ফুটবল নিয়ে দেশম বলেন, “স্পেন বল নিয়ন্ত্রণে খুব দক্ষ। তবে আমাদের দ্রুত পাল্টা আক্রমণে যাওয়ার সামর্থ্য রয়েছে। বল দখলে রাখা এবং রক্ষণেও আমরা ভালো। ম্যাচের গতিপথই সবকিছু নির্ধারণ করবে। এটি কীভাবে এগোবে, এখনই বলা কঠিন।”

এদিকে যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে আছেন এমবাপে। তবে সেমিফাইনালের আগে অনুশীলনে তাকে না দেখে তৈরি হয়েছিল শঙ্কা। মরক্কোর বিপক্ষে ম্যাচে তার অ্যাঙ্কলে হালকা চোট পেয়েছিলেন তিনি। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন দেশম।

ফ্রান্স কোচ বলেন, “কিলিয়ান ঠিক আছে। সে অনুশীলনও করেছে। তাকে ২০ মিনিটের পরিবর্তে ১০ মিনিটের ড্রিল সেশনের অনুমতি দেওয়া হয়েছিল।”

আরও পড়ুন

সেনেগালের ফুটবল দলের চিকিৎসক স্ত্রীরোগ বিশেষজ্ঞ!

সাম্প্রতিক সময়ে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে হেরেছে ফ্রান্স। ২০২৪ ইউরোর সেমিফাইনাল এবং ২০২৫ নেশন্স লিগের সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল তারা। তবে অতীতের ফল নিয়ে ভাবতে চান না দেশম।

তিনি বলেন, “এগুলো থেকে বিশেষ কোনো শিক্ষা নেওয়ার বিষয় নেই। ওই সময় দুই দলের পারফরম্যান্সই পার্থক্য গড়ে দিয়েছিল। এখনকার খেলোয়াড়রা আলাদা, তাদের ফর্মও আগের মতো নয়। স্পেন ওই দুটি ম্যাচ জিতেছিল, তাদের অভিনন্দন। তবে আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামীকালের ম্যাচ।”

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: