শিরোনাম
রমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী

কলম্বো টেস্টে দুই মাইলফলকের অপেক্ষায় লিটন দাস

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২৫ জুন ২০২৫, ৯:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কলম্বো টেস্টে দুই মাইলফলকের অপেক্ষায় লিটন দাস
কলম্বো টেস্টে দুই মাইলফলকের অপেক্ষায় লিটন দাস

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচে দু’টি বড় মাইলফলক স্পর্শের সুযোগ নিয়ে মাঠে নামবেন টাইগার উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

দ্বিতীয় টেস্টের একাদশে থাকার পাশাপাশি লিটন বাংলাদেশের দশম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০তম ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন। ২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে অভিষেক করা লিটন এখন পর্যন্ত খেলেছেন মোট ৪৯টি টেস্ট। তার ব্যাটিং রেকর্ডও অসাধারণ; ৩৪.২৯ গড়ে করেছেন ২৮৮১ রান, যার মধ্যে আছে ৪টি সেঞ্চুরি ও ১৮টি হাফসেঞ্চুরি।

লিটনের আগে বাংলাদেশের পক্ষ থেকে ৫০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটাররা হলেন— মুশফিকুর রহিম (৯৭), মুমিনুল হক (৭২), সাকিব আল হাসান (৭১), তামিম ইকবাল (৭০), মোহাম্মদ আশরাফুল (৬১), তাইজুল ইসলাম (৫৪), মেহেদি হাসান মিরাজ (৫৩), হাবিবুল বাশার (৫০) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (৫০)।

তবে লিটনের আরেকটি মাইলফলক স্পর্শের সুযোগ রয়েছে—বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটরক্ষক ডিসমিসালের রেকর্ড অর্জন। বর্তমানে মুশফিকুর রহিম ও লিটনের মধ্যে এই রেকর্ড ভাগাভাগি হয়েছে। দু’জনেরই সমান ১১৩টি ডিসমিসাল (৯৮ ক্যাচ ও ১৫ স্টাম্পিং) রয়েছে, তবে লিটনের এই কৃতিত্ব এসেছে মাত্র ৪৯ ম্যাচে, যেখানে মুশফিক খেলেছেন ৯৭টি টেস্ট।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ, যার ৪৪ ম্যাচে ৮৭টি ডিসমিসাল (৭৮ ক্যাচ ও ৯ স্টাম্পিং) রয়েছে। চার নম্বরে আছেন বর্তমান উইকেটরক্ষক নুরুল হাসান সোহান, যিনি ১১ ম্যাচে করেছেন ৩৪টি ডিসমিসাল।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা লিটনের সামনে থাকা এই দুই গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন।

ভোরের আকাশ//হ.র

লিটন দাসবাংলাদেশ ক্রিকেট দলখেলা

শেয়ার করুন: