শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ম্যাকাইয়ে প্রথম টেস্ট, পেসারদের সহায়তার ইঙ্গিত কিউরেটরের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মধ্য কুইন্সল্যান্ডের শহর ম্যাকাইয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ হয়েছে মাত্র তিনটি। এর মধ্যে একটি ম্যাচে মাত্র দুই বল খেলা হওয়ার পর বৃষ্টির কারণে আর খেলা গড়ায়নি। বাকি দুটি ছিল ওয়ানডে। ফলে টেস্ট ক্রিকেটের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে এই মাঠকে। একই কারণে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া—দুই দলের কাছেই ম্যাকাইয়ের উইকেট বেশ অপরিচিত।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে। ম্যাচের আগে ম্যাকাইয়ের উইকেটের আচরণ সম্পর্কে ধারণা নিতে দুই বছর আগে অস্ট্রেলিয়া ‘এ’ ও ভারত ‘এ’-এর মধ্যকার ম্যাচের ভিডিও পর্যালোচনা করেছে স্বাগতিক দল।

ওই ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পেসার ব্রেন্ডন ডগেট ছয় উইকেট নিয়েছিলেন। পরে চতুর্থ ইনিংসে ২২৫ রানের লক্ষ্য তাড়া করে জয় পায় অস্ট্রেলিয়া ‘এ’ দল।

ভারতের অফস্পিনার মানব সুথারও ওই ম্যাচে খেলেছিলেন। পরবর্তী সময়ে ভারতের টেস্ট দলে জায়গা করে নেওয়া এই স্পিনার অবশ্য অস্ট্রেলিয়া ‘এ’-এর বিপক্ষে ম্যাচটিতে তেমন প্রভাব ফেলতে পারেননি।

ম্যাকাইয়ের উইকেট নিয়ে ওই ম্যাচের প্রসঙ্গ টেনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘মনে হয়েছিল, ম্যাচ যত গড়িয়েছে, ব্যাটিং করা তত সহজ হয়েছে। তবে সেটি দুই বছর আগের ঘটনা। আমরা এটিকে তথ্য হিসেবে বিবেচনা করছি, কিন্তু একাদশ নির্বাচনের একমাত্র কারণ এটি নয়।’

গত এক দশকে গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় প্রথম শ্রেণির ম্যাচ হয়েছে মাত্র তিনটি। তবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার এবারের টেস্ট যে সময়ে অনুষ্ঠিত হচ্ছে, আগের কোনো ম্যাচই বছরের এই সময়ে হয়নি। ফলে এবারের উইকেট পেসারদের তুলনামূলক বেশি সহায়তা করতে পারে বলে মনে করছেন মাঠের কিউরেটর পিটার কাজাকফ।

অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে কাজাকফ বলেন, ‘ম্যাচের পরের দিকে স্পিনাররা বেশ ভালো প্রভাব ফেলেছেন। তবে সেটি আমার সিদ্ধান্ত নয়। ওই প্রথম শ্রেণির ম্যাচগুলো বছরের একটু পরের দিকে হয়েছিল, যখন আবহাওয়া কিছুটা উষ্ণ ছিল। বছরের এই সময়ে অনেক বেশি ঠান্ডা। ফলে উইকেটের আর্দ্রতা তুলনামূলক ধীরে বের হবে।’

কিউরেটরের বক্তব্য অনুযায়ী, এবার উইকেটে আর্দ্রতা দীর্ঘ সময় থাকার সম্ভাবনা রয়েছে, যা পেসারদের জন্য বাড়তি সুবিধা তৈরি করতে পারে।

আরও পড়ুন

ম্যাকাই টেস্টে পাঁচ পেসার ও দুই স্পিনার নিয়ে প্রস্তুত বাংলাদেশ

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচের শুরু থেকেই পেসাররা দারুণ প্রভাব বিস্তার করেন। পরে অস্ট্রেলিয়ার নাথান লায়ন খুব একটা সুবিধা করতে না পারলেও বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ পাঁচ উইকেট শিকার করেন।

সব মিলিয়ে ম্যাকাইয়ের উইকেট শেষ পর্যন্ত কেমন আচরণ করবে, তা নিয়ে দুই দলের মধ্যেই রয়েছে কৌতূহল। অপরিচিত কন্ডিশনে টেস্ট হওয়ায় উইকেটের চরিত্র ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভোরের আকাশ/সু.পা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট

শেয়ার করুন: