শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বকাপ দেখতে প্রথম দফায় ৪৫ লাখ আবেদন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তেজনাও বেড়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ফিফা জানায়, প্রথম ধাপে টিকিট কেনার জন্য লটারিতে ৪৫ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এ সময় সবচেয়ে বেশি আবেদন এসেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া আয়োজক দেশ মেক্সিকো ও কানাডা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক আবেদন করেছেন।

ফিফার প্রি-সেল বিক্রয় পর্বে শুধুমাত্র ভিসা ক্রেডিট কার্ডধারীরা আবেদন করতে পেরেছিলেন। ৯ থেকে ১৯ সেপ্টেম্বর চলা এই বিক্রয় পর্বের ফলাফলের বিষয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে আবেদনকারীরা মেইলের মাধ্যমে জানানো হবে। এরপর ১ অক্টোবর থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে টিকিট কেনার সুযোগ পাবেন তারা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, সংখ্যাগুলো শুধু চমকপ্রদ নয় বরং শক্তিশালী বার্তা দিচ্ছে যে পুরো বিশ্ব ২০২৬ বিশ্বকাপের অংশ হতে চাইছে। তিন আয়োজক দেশে খেলাগুলো দেখার জন্য সমর্থকেরা মুখিয়ে আছেন।

২০২৬ বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের টিকিটের দাম শুরু হবে মাত্র ৬০ ডলার থেকে। প্রত্যেক দর্শক এক ম্যাচে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি টিকিট নেওয়া যাবে।

টিকিট বিক্রির দ্বিতীয় ধাপ, ‘আর্লি টিকিট ড্র’, শুরু হবে ২৭ অক্টোবর। তৃতীয় ধাপ, ‘র‍্যানডম সিলেকশন ড্র’, শুরু হবে ৫ ডিসেম্বর। এছাড়া ২ অক্টোবর থেকে ফিফা আনুষ্ঠানিক টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম চালু করবে।

এর আগে ১১ সেপ্টেম্বর প্রথম ২৪ ঘণ্টায় ১৫ লাখ আবেদন জমা পড়েছিল, যা একই সময়ে কাতার বিশ্বকাপের চেয়ে তিন লাখ বেশি।

২০২৬ বিশ্বকাপ: একনজরে
সময়সূচি: ২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন, ফাইনাল ১৯ জুলাই।

দল: প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।

উদ্বোধনী ম্যাচ: মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে।

ফাইনাল: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।

ম্যাচের সময়: প্রথম দুই দিন পর প্রতিদিন মাঠে গড়াবে চারটি করে ম্যাচ। সময়গুলো হবে ক্লাব বিশ্বকাপের মতোই—ভোর ৪টা, সকাল ৭টা, সকাল ১০টা ও বেলা ১টা (বাংলাদেশ সময়)।

আয়োজক শহর
যুক্তরাষ্ট্র: ডালাস, মায়ামি, আটলান্টা, বোস্টন, হিউস্টন, ফিলাডেলফিয়া, লস অ্যাঞ্জেলেস, কানসাস সিটি, নিউইয়র্ক/নিউ জার্সি, সান ফ্রান্সিসকো, সিয়াটল
মেক্সিকো: মেক্সিকো সিটি, গুয়াদালাহারা, মন্তেরেই
কানাডা: টরন্টো, ভ্যাঙ্কুভার

ভোরের আকাশ/তা.কা

বিশ্বকাপ ফুটবল ২০২৬জিয়ান্নি ইনফান্তিনোফিফা

শেয়ার করুন: