শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেসি এখনও বিশ্বসেরা, বললেন কাসেমিরো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একসময় প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসির চমৎকারিত্ব দেখেছেন কাসেমিরো। এবার সেই মেসিকেই সতীর্থ হিসেবে কাছ থেকে দেখছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার। সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে ইন্টার মায়ামির ৭-১ গোলের জয়ে মেসির চার গোলের পারফরম্যান্সে মুগ্ধ কাসেমিরো। মায়ামির সতীর্থকে প্রশংসায় ভাসিয়ে তিনি জোর দিয়ে বলেছেন, আর্জেন্টাইন অধিনায়ক এখনও বিশ্বের সেরা খেলোয়াড়।

মেসির এমন পারফরম্যান্স নিয়ে কাসেমিরো বলেন, ‘মেসি দলে থাকা মানেই এমন কিছু। আমাদের এই মুহূর্তগুলো উপভোগ করতে হবে। কারণ, সে এমন একজন মানুষ ও খেলোয়াড়, যে ইতিহাস তৈরি করে। আজ আমরা যা দেখলাম, তা আমাদের অবশ্যই উপভোগ করতে হবে এবং তাকে সমর্থন করে যেতে হবে।’

আরও পড়ুন

সেমিফাইনালে থামল বাংলাদেশ এইচপির টপ এন্ড টি-টোয়েন্টি অভিযান

মেসিকে বিশ্বসেরা বলতেও দ্বিধা করেননি কাসেমিরো। মায়ামির হয়ে নিজের প্রথম গোল করার পর তিনি বলেন, ‘তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, কারণ সে এখনও সেরা। বিশ্বকাপে সে সেটার প্রমাণ দিয়েছে। তার সঙ্গে আমাদের এই সময়টা উপভোগ করতে হবে, কারণ তাকে পাশে পেলে আমরা সত্যিই অনেক বেশি শক্তিশালী।’

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চলতি গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে ইন্টার মায়ামিতে যোগ দেন কাসেমিরো। এখন পর্যন্ত মেজর লিগ সকারের দলটির হয়ে ৯টি ম্যাচ খেলেছেন তিনি, যার ছয়টিতেই মেসি ছিলেন তার সতীর্থ।

অথচ ক্লাব ফুটবলে দীর্ঘদিন মেসির প্রতিপক্ষ ছিলেন কাসেমিরো। মেসি বার্সেলোনায় এবং কাসেমিরো রিয়াল মাদ্রিদে খেলার সময় তাদের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ক্লাব ও জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২০ বার একে অপরের মুখোমুখি হয়েছেন তারা। দুজনেই ৮টি করে ম্যাচ জিতেছেন, আর ৪টি ম্যাচ ড্র হয়েছে।

শেয়ার করুন: