শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে নিজেদের সর্বোচ্চ সফল টি-টোয়েন্টি রান তাড়া করে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে সমতায় ফিরল টাইগাররা।

শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ১৭১ রানের লক্ষ্য  দুই বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে টাইগাররা।

এর আগে, টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫৭ রানের জুটি গড়েন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। পঞ্চম ওভারে সাইফ হাসানের দুর্দান্ত এক ক্যাচে স্টার্লিংকে ফিরিয়ে আয়ারল্যান্ডের তাণ্ডব থামালেন তানজিম হাসান সাকিব। বিদায়ের আগে ১৪ বলে ২৯ রান করেন আইরিশ অধিনায়ক।

এরপরেও আক্রমণাত্বক ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন দুই ভাই টিম টেক্টর ও হ্যারি টেক্টর। নবম ওভারের প্রথম বলে ওপেনার টিম টেক্টরকে ফিরিয়ে সেই ঝড় থামান স্পিনার শেখ মেহেদী হাসান। এই অফস্পিনারের বলে স্টাম্পড হয়ে ২৫ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৮ রান করে সাজঘরে ফেরেন টিম। 

টিমের বিদায়ের চার বল পরেই হ্যারি টেক্টরকেও ফেরান মেহেদী। ১১ বলে ১১ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের জয়ের নায়ক। এরপর ১১তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে এসে ৯ বলে ৭ রান করা বেন কালিজকে স্টাম্পিং করে ম্যাচে তৃতীয় উইকেট পান মেহেদী।  

এরপর জজ ডকরেলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন লরকান টাকার। পঞ্চম উইকেট জুটিতে দুজনে মিলে ৫৬ রানের জুটি গড়েন। ১৯তম ওভারে ২১ বলে ১৮ রান করা ডকরেলকে ফিরিয়ে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। শেষদিকে টাকারের ৩২ বলে ৪১ রানে ভর করে ১৭০ রানের সংগ্রহ পায় সফরকারীরা।  

ভোরের আকাশ/এসএইচ

আয়ারল্যান্ডবাংলাদেশ

শেয়ার করুন: