শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা নাকি স্পেন?

ফাইনালের আগে ভাইরাল শামন ও সিংহের ‘ভবিষ্যদ্বাণী’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবলপ্রেমীদের বিশ্বকাপ ফাইনালকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। শিরোপা উঠবে আর্জেন্টিনার হাতে, নাকি প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে স্পেন—এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বিশেষজ্ঞদের মতামতের পাশাপাশি এবার আলোচনায় এসেছে পেরুর আধ্যাত্মিক শামন, ব্রাজিলের একটি জাগুয়ার এবং থাইল্যান্ডের একটি সিংহের প্রতীকী ‘ভবিষ্যদ্বাণী’।

যদিও এসব পূর্বাভাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও বিশ্বকাপের আবহে তা সমর্থকদের মধ্যে বাড়তি কৌতূহল সৃষ্টি করেছে।

বিশ্বকাপজুড়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া অনেক পূর্বাভাস শেষ পর্যন্ত বাস্তবের সঙ্গে মেলেনি। তবুও ফাইনাল সামনে রেখে ভবিষ্যদ্বাণীর আলোচনা থেমে নেই।

সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে পেরুর একদল আধ্যাত্মিক শামন। তাদের দাবি, স্পেন কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত বিশ্বকাপের শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনা। শামনদের বিশ্বাস, লিওনেল মেসির নেতৃত্বে দলটি চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতে জার্সিতে আরও একটি তারকা যোগ করবে।

পেরুর শামন হুয়ান দে দিয়োস গার্সিয়া বলেন, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তারা এমন ইঙ্গিত পেয়েছেন যে, আর্জেন্টিনাই শেষ পর্যন্ত বিজয়ী হবে। তার ভাষায়, ফাইনাল কঠিন হলেও ভাগ্য আর্জেন্টিনার পক্ষেই থাকবে।

অন্যদিকে ব্রাজিলের রিও ডি জেনেইরোর একটি বায়োপার্কে ‘পটি’ নামের একটি জাগুয়ারের সামনে আর্জেন্টিনা ও স্পেনের পতাকাসংবলিত দুটি বক্স রাখা হয়। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর প্রাণীটি আর্জেন্টিনার পতাকাবাহী বক্সটি বেছে নেয়। পার্ক কর্তৃপক্ষ এটিকে আর্জেন্টিনার প্রতি প্রতীকী সমর্থন হিসেবে ব্যাখ্যা করেছে।

তবে থাইল্যান্ডের খন কায়েন চিড়িয়াখানার ‘বয়’ নামের একটি সিংহ ভিন্ন ইঙ্গিত দিয়েছে।

চিড়িয়াখানার আয়োজনে আর্জেন্টিনা ও স্পেনের পতাকার নিচে সিংহটির প্রিয় খাবার রাখা হয়। তিন দফা নির্বাচনের মধ্যে দুইবার স্পেনের পতাকার নিচের খাবার বেছে নেয় ‘বয়’। সে অনুযায়ী আয়োজকদের প্রতীকী পূর্বাভাস—বিশ্বকাপ জিততে পারে স্পেন।

একই পদ্ধতিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ক্ষেত্রেও ‘বয়’ দুইবার ফ্রান্সের পতাকার নিচের খাবার নির্বাচন করায় আয়োজকদের ধারণা, ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় স্থান দখল করবে ফ্রান্স।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, এর আগে সেমিফাইনালের দুই ম্যাচেও ‘বয়’-এর প্রতীকী পূর্বাভাস বাস্তবের সঙ্গে মিলেছিল। এতে প্রাণীটিকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ আরও বেড়েছে।

তবে চিড়িয়াখানার পরিচালক থিপাওয়াদি কিত্তিখুন স্পষ্ট করে জানিয়েছেন, এই আয়োজনের উদ্দেশ্য কোনোভাবেই ম্যাচের ফল নির্ধারণ করা নয়। এটি মূলত প্রাণীদের স্বাভাবিক আচরণ, চলাফেরা ও খাবার খোঁজার প্রবণতা বাড়িয়ে তাদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করার একটি কার্যক্রম।

তিনি আরও বলেন, এই আয়োজন জুয়া বা বাজি ধরাকে উৎসাহিত করার জন্য নয়; বরং প্রাণীকল্যাণ, শিক্ষা ও পর্যটন বিষয়ে জনসচেতনতা তৈরিই এর মূল উদ্দেশ্য।

প্রাণীদের মাধ্যমে ম্যাচের ফল অনুমানের বিষয়টি অবশ্য নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস পল একের পর এক ম্যাচের ফল মিলিয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। এরপর বিভিন্ন টুর্নামেন্টে হাতি, গরিলা, জেব্রা, হাঙরসহ নানা প্রাণীকে দিয়ে এমন প্রতীকী আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

স্যার গ্যারি সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্ব ক্রিকেট

বিশেষজ্ঞদের মতে, এসব পূর্বাভাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এগুলো মূলত ফুটবলপ্রেমীদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই করা হয়।

সবশেষে, বিশ্বকাপের শিরোপা কার হাতে উঠবে, তার প্রকৃত উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের বহুল প্রতীক্ষিত ফাইনালেই নির্ধারিত হবে বিশ্বচ্যাম্পিয়নের নাম।

ভোরের আকাশ/জেআ

বিশ্বকাপ ফাইনাল,ফুটবল বিশ্বকাপআর্জেন্টিনা বনাম স্পেন

শেয়ার করুন: