শিরোনাম
‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যেসব আয়োজন থাকছে

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নানা বিতর্ক ও সমালোচনার মাঝেই আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। নিরাপত্তাজনিত কারণে বড় পরিসরে কোনো আয়োজন না থাকলেও সীমিত পরিসরে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। দিনের সূচিতে থাকা দুই ম্যাচের আগে পৃথকভাবে আয়োজন করা হবে এই অনুষ্ঠান। বিকেল ৩টায় মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।
 
রাজশাহী–সিলেট ম্যাচের আগে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রাথমিক আনুষ্ঠানিকতা। দিনের সূচনা হবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে, এরপর সমবেত কণ্ঠে পরিবেশিত হবে জাতীয় সংগীত। উদ্বোধন ঘোষণার সময় সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় স্টেডিয়ামে ‘ডে লাইট ফায়ারওয়ার্ক’ প্রদর্শনের কথাও জানানো হয়েছে।
 
প্রথম ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব। সেখানে নাচ ও গানের পরিবেশনায় অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। ছয়টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। সংগীতানুষ্ঠানের কোরিওগ্রাফির দায়িত্বে থাকছেন ফুয়াদ মুকতাদির। প্রায় ৪৫ মিনিটের এ আয়োজন শেষে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ।

এবারের বিপিএলে ধারাভাষ্য কক্ষে থাকছেন দেশি ও বিদেশি পরিচিত মুখেরা। কমেন্ট্রি প্যানেলে রয়েছেন ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, আতহার আলী খান ও রমিজ রাজা।

ভোরের আকাশ/মো.আ.

টি টোয়েন্টি ক্রিকেটবিপিএলবিসিবিউদ্বোধন

শেয়ার করুন: