শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাঠে ফেরার অনিশ্চয়তার মাঝেও সুখবর দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি নেইমার। খেলতে পারেননি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচেও। কবে মাঠে ফিরবেন তাও অনিশ্চিত। এতসব দুশ্চিন্তার মাঝেও ভক্তদের সুখবর দিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পঞ্চমবারের মতো বাবা হতে যাচ্ছেন এই সান্তোস তারকা।

সম্প্রতি নেইমারের স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মা হওয়ার খবরটি জানান।

এটি নেইমার ও ব্রুনা জুটির তৃতীয় সন্তান। এর আগে তাদের ঘরে দুই বছর বয়সী ম্যাভি ও ১১ মাস বয়সী বয়সী মেল নামে দুটি কন্যা রয়েছে।

আরও পড়ুন

বিশ্বকাপ প্রশ্নে প্রধানমন্ত্রীর হাস্যরসাত্মক উত্তর

নেইমারের ঘরে আরো একটি কন্যা সন্তান রয়েছে। ম্যাভির থেকে ১১ মাস বড় ওই সন্তানের নাম হেলেনা। আমানদা কিমবার্লির ঘরে জন্ম নেয় সে। এছাড়া নেইমারের বড় ছেলে ১৪ বছর বয়সী লুকার জন্ম তার বান্ধবী কার্লোস দান্তাসের গর্ভে।

এর আগে ব্রুনা ও নেইমার জুটি এক ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেলেও তাদের সন্তান আসার সুখবরটি জানান। নেইমার তার অনাগত সন্তানটি মেয়ে হবে ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমি একটি ব্যান্ড দল বানাবো এবং আজকে থেকে তার নাম হবে স্পাইস গার্লস।’

ভোরের আকাশ/এনএস

ব্রাজিল ফুটবল দলনেইমার

শেয়ার করুন: