কোয়ার্টার ফাইনাল দিয়েই শুরু নারী এশিয়ান গেমস

২০২৬ এশিয়ান গেমসের নারী টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এই আসরে মেয়েদের ক্রিকেটে অংশ নেবে আটটি দল। ফলে নারীদের মূলপর্বের লড়াই শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী, উদ্বোধনী পর্বে ভারত মুখোমুখি হবে স্বাগতিক জাপানের। অন্যদিকে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। এছাড়া শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং পাকিস্তানের লড়াই হবে থাইল্যান্ডের সঙ্গে।
আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শুরু থেকেই থাকবে শিরোপার লড়াই। এশিয়ার শক্তিশালী দলগুলোর পাশাপাশি স্বাগতিক জাপানও নিজেদের মাটিতে ভালো করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
নারী ক্রিকেটের এই আসর চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সব ম্যাচ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এশিয়ান গেমসে ভালো ফলের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কোয়ার্টার ফাইনাল থেকেই শুরু হবে তাদের পদক জয়ের অভিযান।
ভোরের আকাশ/সু.পা