শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় হতাশাজনক ফলাফল, নতুন বিজ্ঞপ্তি বিসিবির

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা পর্যায়ের কোচ নিয়োগ প্রক্রিয়ায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। ৬১টি পদের বিপরীতে আবেদন করেছিলেন ২১৮ জন। তবে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অধিকাংশ প্রার্থীই প্রয়োজনীয় মান অর্জন করতে পারেননি। ফলে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৩৯ জন।

জেলা পর্যায়ের ৫৯টি এবং ঢাকা মহানগরের দুটি কোচিং পদের জন্য গত ২৩ ও ২৪ জুলাই নিয়োগ পরীক্ষা আয়োজন করে বিসিবি। প্রথম দিনে লিখিত এবং দ্বিতীয় দিনে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশেষ করে ব্যবহারিক পরীক্ষায় অধিকাংশ প্রার্থী অকৃতকার্য হওয়ায় প্রয়োজনীয় সংখ্যক যোগ্য প্রার্থী পাওয়া যায়নি।

এ পরিস্থিতিতে শূন্য পদ পূরণে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি। গতকাল রাতে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ জুলাই পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

কোয়ার্টার ফাইনাল দিয়েই শুরু নারী এশিয়ান গেমস

অন্যদিকে, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ ৩৯ জনের চূড়ান্ত নিয়োগও এখনও নিশ্চিত নয়। বিসিবি তাদের যোগ্যতার শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করছে। যাচাই শেষে কেউ নির্ধারিত যোগ্যতা পূরণ করতে না পারলে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারেন।

 

ভোরের আকাশ/সু.পা

বিসিবির কোচ ইস্যু

শেয়ার করুন: