শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিসিবি নির্বাচন ৪ অক্টোবর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন চলতি মাসের শুরুতে জানা গিয়েছিল অক্টোবরের প্রথম সপ্তাহে হবে। কিন্তু ওই সময় নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এরই মাঝে গত সপ্তাহে আসন্ন নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিসিবি। এবার জানা গেল বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

রোববার (১৪ সেপ্টেম্বর) তিনি নিশ্চিত করেছেন, আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। এর আগে ২০ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

খসড়া তফসিল সম্পর্কে জানা যায়, যদিও সেই সূচিতে কয়েকটি পরিবর্তন আসতে পারে। খসড়া তফসিল অনুসারে, মনোনয়ন সংগ্রহ ২২-২৩ সেপ্টেম্বর এবং জমাদানের সময় ২৫ সেপ্টেম্বর। এরপর ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে ৪ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। যাদের সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া সম্ভব নয়, তাদের জন্য এবারও থাকছে ই-ব্যালট ও পোস্টাল ভোটের সুবিধা।

বিসিবি নির্বাচনে জিততে হলে কাউন্সিলরদের ভোটেই জিততে হবে পরিচালকদের। বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি বেছে নেওয়া হবে।

বিসিবির নির্বাচনে এবার নতুন করে বেশ কয়েকজন পরিচালক পদে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হেভিওয়েট প্রার্থী। বিসিবির সভাপতি পদেও তারা লড়বেন শোনা যাচ্ছে। এ ছাড়া তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদও।

ভোরের আকাশ/এসএইচ

আমিনুল ইসলাম বুলবুলবিসিবিনির্বাচনতামিম ইকবাল

শেয়ার করুন: