শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে আলকারাজ-সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউএস ওপেনে আধিপত্য ধরে রেখেছেন কার্লোস আলকারাজ। আমেরিকান টমি পলকে ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে নিউইয়র্কের গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন স্প্যানিশ তারকা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শুরুতে কিছুটা পরীক্ষার মুখে পড়লেও ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পান আলকারাজ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ইউএস ওপেনে এটি তাঁর টানা ১১তম জয়। হার্ড কোর্টের এই গ্র্যান্ড স্লামে টানা ১৮ ম্যাচ জয়ের পাশাপাশি ক্যারিয়ারে ১৫তম মেজর কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি। ইউএস ওপেনে এটি আলকারাজের পঞ্চম কোয়ার্টার ফাইনাল।

শেষ আটে আলকারাজের প্রতিপক্ষ বেন শেল্টন। স্তেফানোস সিসিপাসকে ৬-২, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন আমেরিকান এই তারকা। দুই দশকেরও বেশি সময় পর প্রথম পুরুষ গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এখন আলকারাজকে হারানোর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাঁকে।

এদিকে ইউএস ওপেনে টানা ষষ্ঠবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছেন দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। আমেরিকান টেলর টাউনসেন্ডকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন বেলারুশিয়ান তারকা।

এই জয়ের মাধ্যমে সেরেনা উইলিয়ামসের পর প্রথম খেলোয়াড় হিসেবে ফ্লাশিং মিডোসে নারী এককে টানা ছয়বার কোয়ার্টার ফাইনালে ওঠার কীর্তি গড়েছেন সাবালেঙ্কা।

আরও পড়ুন

ব্যাটিং ব্যর্থতা ও ক্যাচ মিসে শ্রীলঙ্কার কাছে নারীদের হার

ইউএস ওপেনে শেষ ২৪ ম্যাচে এটি সাবালেঙ্কার ২৩তম জয়। এই সময়ে তাঁর একমাত্র হারটি এসেছিল ২০২৩ সালের ফাইনালে কোকো গউফের বিপক্ষে।

সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে সাবালেঙ্কার প্রতিপক্ষ লিন্ডা নোসকোভা। ২১ বছর বয়সী এই চেক খেলোয়াড় প্রথমবারের মতো ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। শেষ ষোলোতে ষষ্ঠ বাছাই নোসকোভা হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১১তম বাছাই ইউক্রেনের মার্তা কোস্তিউককে ৭-৫, ৫-৭, ৬-৪ গেমে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: