শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্যাটিং ব্যর্থতা ও ক্যাচ মিসে শ্রীলঙ্কার কাছে নারীদের হার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কা নারী দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। রোববার (৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১১৪ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে শুরুতে দারুণ বোলিং করে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন বাংলাদেশের বোলাররা।

শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের একপর্যায়ে ৪৪ রানে ৫ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে বাংলাদেশ। তবে শেষ দিকে একটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিসের পর ম্যাচের গতিপথ বদলে যায়। সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

ম্যাচ শেষে বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি জানান, ১৮তম ওভার পর্যন্ত ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিল। ওই ওভারে ডিপ মিডউইকেটে একটি ক্যাচ মিস হওয়ায় গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হয়। ক্যাচটি নেওয়া সম্ভব হলে ম্যাচের ফল বাংলাদেশের পক্ষে আসতে পারত বলেও মনে করেন তিনি।

তবে সোবহানার মতে, বাংলাদেশের হারের পেছনে শুধু ফিল্ডিং ব্যর্থতাই দায়ী নয়। ব্যাটিংয়েও প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেনি দল। ১১৪ রানকে যথেষ্ট মনে হয়নি তার। বাংলাদেশের লক্ষ্য ছিল ১৪০ রানের বেশি। মাঝের ওভারগুলোতে রান তোলার গতি কমে যাওয়া এবং শেষ তিন-চার ওভারে যথেষ্ট রান সংগ্রহ করতে না পারায় দলটি পিছিয়ে পড়ে।

আরও পড়ুন

কেপ ভার্দেতে বাস দুর্ঘটনায় ২৫ শিশু-কিশোর নিহত

এদিকে, আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। ওই ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনাল হিসেবে বিবেচিত হচ্ছে। ম্যাচটিতে জয় পেলেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ নিশ্চিত হবে।

তাই শ্রীলঙ্কার বিপক্ষে হার ভুলে শেষ ম্যাচেই পুরো মনোযোগ দিতে চায় বাংলাদেশ নারী দল। সোবহানার মতে, শেষ ম্যাচটি জিততেই হবে। তাহলেই সেমিফাইনালে খেলার সুযোগ তৈরি হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: