শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফাইনালে আর্জেন্টিনা, ২ লাখ টাকার মহিষ জবাই করে সমর্থকদের ভূরিভোজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ওঠার আনন্দে নেত্রকোনার দুর্গাপুরে প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি মহিষ জবাই করে সমর্থকদের জন্য ভূরিভোজের আয়োজন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) পৌরসভার মার্কাস মোড় এলাকায় স্থানীয় একতা সমিতি পূর্বঘোষিত এ আয়োজন বাস্তবায়ন করে। রাতে ফাইনাল ম্যাচ উপলক্ষে মহিষের মাংস রান্না করে সমর্থকদের আপ্যায়ন করা হবে।

আয়োজকরা জানান, আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ জবাই করে ভোজের আয়োজন করা হবে—এমন ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার প্রায় দুই লাখ টাকা ব্যয়ে একটি মহিষ কেনা ও জবাই করা হয়েছে।

সকাল থেকেই একতা সমিতির কার্যালয়ে আর্জেন্টিনা সমর্থকদের ভিড় জমতে শুরু করে। একই সঙ্গে বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

একতা সমিতির সভাপতি হোসেন আলী বলেন, “আর্জেন্টিনা ফাইনালে উঠলে ভোজের আয়োজনের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটিই বাস্তবায়ন করছি।”

আরও পড়ুন

‘দাড়ি-টুপিওয়ালা একজনের ভুলের দায় পুরো ইসলামপন্থীদের বহন করতে হয়’

সমিতির উপদেষ্টা তাজুল ইসলাম বলেন, “শুধু সমিতির সদস্যরাই নন, বড় পর্দায় খেলা দেখতে আসা দর্শকদের জন্যও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। সবাই মিলে খেলা উপভোগ করার পাশাপাশি ভোজে অংশ নেবেন।”

ভোরের আকাশ/এনএ

 

স্পেন-আর্জেন্টিনাভূরিভোজ

শেয়ার করুন: