২ উইকেট হারিয়ে চাপে বাংলদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। তবে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। দলীয় ২ রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার।
প্রথম উইকেট হারানোর পর ইনিংস মেরামতের দায়িত্ব নেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। দুজনই অস্ট্রেলিয়ার পেস আক্রমণ সামলে ধীরে ধীরে দলের রান এগিয়ে নেন। তাদের ব্যাটে গড়ে ওঠে ৫১ রানের গুরুত্বপূর্ণ জুটি।
তবে পাওয়ার প্লের শেষ ওভারের শেষ বলে সেই জুটি ভাঙেন ম্যাট রেনশ। তার বলে ক্যাচ তুলে দিয়ে ৩০ রান করে বিদায় নেন তানজিদ। ফলে ৫৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫৩ রান। নাজমুল হোসেন শান্ত ২১ রানে অপরাজিত রয়েছেন। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে যোগ দিয়েছেন লিটন কুমার দাস।
এ ম্যাচে বিশ্রামে রয়েছেন নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে পেসার নাহিদ রানাকে। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান।
ভোরের আকাশ/সু.পা