বিশ্বকাপে প্রথম ফিফার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতল নেদারল্যান্ডস, শীর্ষে ব্রাজিল

সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপের ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে নেদারল্যান্ডস। পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়সুলভ আচরণ, শৃঙ্খলা এবং মাঠের ভেতরের ইতিবাচক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। বিশ্বকাপে মরক্কোর কাছে পেনাল্টি শুটআউটে হেরে শেষ ৩২ পর্ব থেকেই বিদায় নেয় নেদারল্যান্ডস।
এর আগে গ্রুপ ‘এফ’-এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছিল ডাচরা। টুর্নামেন্টে খেলা চার ম্যাচে নেদারল্যান্ডসের খেলোয়াড়রা মাত্র তিনটি হলুদ কার্ড দেখেছেন। পুরো আসরে তাদের কোনো খেলোয়াড় লাল কার্ড পাননি।এটি বিশ্বকাপ ইতিহাসে নেদারল্যান্ডসের প্রথম ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। এই পুরস্কার চারবার জয়ে তালিকায় শীর্ষে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
বিশ্বকাপে ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড বিজয়ী দল:
১৯৭০: পেরু
১৯৭৪: পশ্চিম জার্মানি
১৯৭৮: আর্জেন্টিনা
১৯৮২: ব্রাজিল
১৯৮৬: ব্রাজিল
১৯৯০: ইংল্যান্ড
১৯৯৪: ব্রাজিল
১৯৯৮: ইংল্যান্ড ও ফ্রান্স
২০০২: বেলজিয়াম
২০০৬: ব্রাজিল ও স্পেন
২০১০: স্পেন
২০১৪: কলম্বিয়া
২০১৮: স্পেন
২০২২: ইংল্যান্ড
২০২৬: নেদারল্যান্ডস
ভোরের আকাশ/সু.পা