শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফাইনাল শেষে খেলোয়াড়দের সংঘর্ষ, তদন্তে ফিফা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ফল। তবে মাঠের লড়াই শেষ হওয়ার পরও উত্তেজনা থামেনি। শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।

ম্যাচের ৯৩তম মিনিটে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। পুরো ম্যাচজুড়ে চলা চাপ ও উত্তেজনার প্রভাব শেষ পর্যন্ত ছড়িয়ে পড়ে ম্যাচ-পরবর্তী সময়েও।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ম্যাচ শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়া ও মিডফিল্ডার গাভির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়।

আরও পড়ুন

প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি মোদির

দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে খেলোয়াড়দের আলাদা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা যায়।

ঘটনার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে একজন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করেছে। হাতাহাতির ঘটনায় কারা দায়ী এবং এর পেছনে প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত করবে সংস্থাটি। তবে তদন্ত কবে শেষ হবে বা সম্ভাব্য শাস্তির বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি ফিফা।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: