টেস্ট সিরিজ জয়ে দলীয় পারফরম্যান্সের প্রশংসায় সিরিজসেরা মুশফিক

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। আর এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম।
ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় অর্জন। ছেলেরা এমন সাফল্যের যোগ্য। গত কয়েক বছরে সবাই যেভাবে খেলেছে, এই কৃতিত্ব তাদের প্রাপ্য।’
দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা লিটন দাস-এর প্রশংসাও করেন তিনি। মুশফিক বলেন, ‘প্রথম ইনিংসে লিটন অসাধারণ ব্যাটিং করেছে। তার ইনিংসের কারণেই আমরা ম্যাচে টিকে থাকতে পেরেছি। ড্রেসিংরুমের আত্মবিশ্বাসও তখন অনেক উঁচুতে ছিল। আমরা ভেবেছিলাম ৪৫০ রানের বেশি লক্ষ্য দিতে পারলে ভালো অবস্থানে থাকব।’
বোলারদের কৃতিত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমাদের বোলাররা ধারাবাহিকভাবে পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে। তারা মূল জায়গাগুলোতে বল করেছে, এজন্য তাদের কৃতিত্ব দিতেই হবে।’
নিজের পরিশ্রম ও দেশের প্রতি দায়বদ্ধতার কথা জানিয়ে মুশফিক বলেন, ‘আমি দেশের জন্য খেলছি। এটা সহজ কিছু নয়। এখানে কঠোর পরিশ্রম করতে হয়। আমি শুধু নিজের কাজটা করে যেতে চাই। জীবনের এই সময়টা উপভোগ করছি এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞ।’
ভোরের আকাশ/সু.পা