শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

ক্রাইস্টচার্চ টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের পেসারদের তোপে প্রথম ইনিংসে ২৪৬ রানেই গুটিয়ে যায় ভারত। ফলে নিজেদের ইনিংসে ৩৫৬ রান করা কিউইরা ১১০ রানের লিড পেয়ে যায়। তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে তারা ১৩৩ রান করেছে। ফলে ২৪৩ রানের লিড নিয়ে এখনও চালকের আসন ধরে রেখেছে নিউজিল্যান্ড।

দিন শেষে স্বাগতিকদের পক্ষে রাচিন রবীন্দ্র ৪৬ এবং ড্যারিল মিচেল ৫ রানে অপরাজিত আছেন। এর আগে ৫১ রান করে আউট হয়েছেন ডেভন কনওয়ে। ভারতের পক্ষে চলমান ইনিংসে জাসপ্রিত বুমরাহ ২ উইকেট ও ওয়াশিংটন সুন্দর এক উইকেট শিকার করেন। এর আগে টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ২৯২ বল উইকেটশূন্য ছিলেন বুমরাহ।

চলমান টেস্টের দ্বিতীয় দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ভারত। ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে তারা দিনের খেলা শেষ করে। আজ (রোববার) তৃতীয় দিনের দ্বিতীয় ওভারে অনুশুল কম্বুজকে ফিরিয়ে কিউইরা মোমেন্টাম ধরে রাখে। এরপর আকাশ দীপের সঙ্গে ৪৬ এবং গুরনুর ব্রারকে সঙ্গে নিয়ে ৬৪ রানের জুটিতে পাল্টা লড়াইয়ের চেষ্টা করেন ধ্রুব জুরেল। তিন টেল-এন্ডারকে নিয়ে তোলেন ১২৯ রান।

ভারতের প্রথম ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৮ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন ধ্রুব জুরেল। যা নিউজিল্যান্ডের মাটিতে দলটির সাত কিংবা আরও নিচের পজিশনের ব্যাটার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০১৪ ওয়েলিংটন টেস্টে ওই পজিশনে নেমে অজিঙ্কা রাহানে ১১৮ রানের ইনিংস খেলেন। চলতি সিরিজের প্রথম টেস্টেও ওয়েলিংটনে একই পজিশনে নেমে জুরেল ৭৮ রান করেছিলেন।

২৫ বছর বয়সী এই উইকেটরক্ষকের কল্যাণেই ভারতের ইনিংস দুইশ পেরোয়। দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ২৯ রান করেছেন নয় নম্বরে ব্যাট করতে নামা আকাশ দীপ। গতকাল দিনের শেষ বলে লোকেশ রাহুল আউট হন, তখন জুরেল অপরাজিত ছিলেন ৭ রানে। আজ দিনের প্রথম সেশনেই দারুণ ধৈর্যশীল ব্যাটিংয়ে তিনি টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি পূর্ণ করেন। ফরম্যাটটিতে তার দুটি সেঞ্চুরি আছে। এদিন তৃতীয় সেঞ্চুরি করারও সুযোগ এসেছিল।

১৭০ বলে ১৪ চারের সাহায্যে ৮৮ রানের ইনিংসটি সাজান জুরেল। আকাশ ২৯ রান করেছেন ৫২ বলে ৪টি চারের মারে। এর আগেরদিন রাহুল ২৫ এবং ঋষভ পান্ত ২৩ রান করেছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন কাইল জেমিসন। এ ছাড়া ম্যাট হেনরি, নাথান স্মিথ ও জ্যাকব ডাফি দুটি করে উইকেট নেন।

আরও পড়ুন

ব্রেন্টফোর্ডের কাছে হেরে লজ্জার রেকর্ড ম্যানচেস্টারের

ভারতের হয়ে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় কাইল জেমিসনের একাধিক বল আকাশের হেলমেটে আঘাত করায় তাকে কনকাশন বদলি করাতে হয়েছে। তার পরিবর্তে পেসার প্রসিধ কৃষ্ণা নেমেছেন দ্বিতীয় ইনিংসে। দ্বিতীয় ইনিংসে ভারতকে দ্রুত সাফল্য এনে দিয়েছেন জাসপ্রিত বুমরাহ। তার বলে এজ হয়ে বোল্ড হয়েছেন ‍কিউই অধিনায়ক টম ল্যাথাম। তিনি ব্যক্তিগত ৮ এবং স্বাগতিকরা ২২ রানে প্রথম উইকেট হারাল। এরপর দেখেশুনে আগাচ্ছিলেন হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে। তবে বুমরাহ’র কৌশলী একটি সুইংয়ে খেই হারিয়ে তার হাতেই ক্যাচ দিলেন নিকোলস (২২)।

এরপর ১৫তম টেস্ট হাফসেঞ্চুরি তুলে নেন কনওয়ে। তবে বেশিক্ষণ টিকতে পারেননি আর। ওয়াশিংটন সুন্দরের বলে কনওয়ে পয়েন্ট অঞ্চল দিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন, দারুণভাবে ঝাঁপিয়ে এক হাতে সেটি তালুবন্দি করেন যশস্বী জয়সওয়াল। ফলে ৯৭ বলে ৫১ রানে থামল কনওয়ের ইনিংস। দিনের বাকি সময় ৪০ রানের জুটি গড়ে পার করেছেন রাচিন-মিচেল। 

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: