শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

নিজেকে জাতীয় দলের বাইরে মনে করি না: সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে এবার ভিন্ন দায়িত্ব নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গেলেন এই কোচ। এইচপির প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। সোমবার (২৭ জুলাই) দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে সালাউদ্দিন জানালেন, এইচপিতে থাকলেও জাতীয় দলের সঙ্গেও তার যোগাযোগ থাকবে।

সালাউদ্দিন বলেছেন, ‘আমার জাতীয় দলের সঙ্গে যোগাযোগ থাকবে। এমন না যে আমি একেবারেই ওদিক থেকে আলাদা। কারণ এই ছেলেগুলোর সঙ্গে আমাদের একটা সংযোগ থাকবে।’

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্বের পর্দা নামছে আজ, থাকবেন প্রধানমন্ত্রী

'ভালো একটা যোগাযোগ থাকবে। জাতীয় দলে যারা আছে তাদের তো কিছু আমাদেরই করাতে হবে। তো আমাদের একটা যোগাযোগ সবসময় থাকবে। আমি কখনো নিজেকে মনে করি না যে আমি জাতীয় দলের বাইরে আছি।'

কোথায় কোচিং করাচ্ছেন সেটা খুব বেশি গুরুত্ব পাচ্ছে না সালাউদ্দিনের কাছে, 'এটা এইচপি টিম, তাদের নিয়ে আমাদের ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে। যেহেতু আমাদের দুটা এইচপি টিম এবার বাইরে যাচ্ছে-একটা অস্ট্রেলিয়াতে যাচ্ছে, একটা দক্ষিণ আফ্রিকাতে যাচ্ছে। এটা ছেলেদের জন্য একটা বড় সুযোগ। তারা বুঝতে পারবে তারা আসলে কোথায় আছে। হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেটের কোন অবস্থানে আছে।' 

ভোরের আকাশ/সু.পা

সালাউদ্দিন, এইচপি কোচ

শেয়ার করুন: