শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড জাতীয় ফুটবল দল দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বমঞ্চে ফিরছে। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন কোচ ড্যারেন বেজলি।

নিউজিল্যান্ড দলের মূল ভরসা এবং অধিনায়ক হলেন অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস উড। প্রিমিয়ার লিগে খেলা হাতেগোনা কিউই ফুটবলারদের একজন তিনি। এর আগে ১৯৮২ এবং ২০১০ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এবার উডের কাঁধে ভর করে প্রথম জয়ের স্বাদ পেতে চায় দলটি।

নিউজিল্যান্ডের এই ২৬ সদস্যের দলে তরুণ এবং অভিজ্ঞদের মধ্যে রয়েছে এক দারুণ সংমিশ্রণ। নটিংহ্যাম ফরেস্টের টাইলার বিনডন এবং সোয়ানসি সিটির মার্কো স্টামেনিচের মতো প্রতিভাবান খেলোয়াড়রা মাঝমাঠ ও রক্ষণভাগে বড় ভূমিকা রাখবেন।

নিউজিল্যান্ডের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক: ম্যাক্স ক্রোকম্বে, অ্যালেক্স পলসেন, মাইকেল উড।

রক্ষণভাগ: টিম পেইন, ফ্রান্সিস ডি ভ্রিস, টাইলার বিনডন, মাইকেল বক্সাল, লিবারেটো কাকাচ, নান্দো পিজনাকার, ফিন সুরমান, ক্যালান এলিয়ট, টমি স্মিথ।

আরও পড়ুন

চীনের সঙ্গে তেল ও বাণিজ্য ইস্যুতে আশাবাদী ট্রাম্প

মাঝমাঠ: জো বেল, মার্কো স্টামেনিচ, অ্যালেক্স রুফার, রায়ান টমাস, লাচলান বেলিস।

আক্রমণভাগ : ম্যাট গারবেট, ক্রিস উড, সারপ্রীত সিং, ইলি জাস্ট, কোস্তা বারবারুসেস, বেন ওয়েন, বেন ওল্ড, ক্যালাম ম্যাককওয়াট, জেসি র‍্যান্ডাল।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: