শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কোর্টে বমি, ম্যাচ শেষে কান্না—জোকোভিচের বেদনাদায়ক বিদায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নিউইয়র্কের কোর্টে নেমেছিলেন নোভাক জোকোভিচ। প্রথম সেটে পিছিয়ে পড়লেও পরের দুই সেটে ঘুরে দাঁড়িয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন সার্বিয়ান তারকা। কিন্তু তীব্র শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত বেদনাদায়ক পরাজয় মেনে নিতে হয়েছে তাকে।

প্রথম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে ৬-৭, ৭-৫, ৬-৪, ২-৬, ১-৬ গেমে হেরে ইউএস ওপেন থেকে বিদায় নিয়েছেন জোকোভিচ।

আর্থার অ্যাশে স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই জোকোভিচের শারীরিক সমস্যার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। প্রতিকূল আবহাওয়ার কারণে ছাদ বন্ধ করে দেওয়ার আগেই ৩৯ বছর বয়সী এই তারকা বারবার মাথায় আইসব্যাগ রাখছিলেন। নিউইয়র্কের আর্দ্র আবহাওয়াতেও তাকে অস্বস্তিতে দেখা যায়। এমনকি ছাদ বন্ধ হওয়ার পর কোর্টের এসি চালু করার জন্য সুপারভাইজারের কাছে অনুরোধ করেন তিনি।

তৃতীয় সেটে তার শারীরিক সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। ষষ্ঠ গেমে কয়েকবার বমি করেন জোকোভিচ। এ সময় টুর্নামেন্টের একজন ফিজিওথেরাপিস্ট তাকে ওষুধ দেন। পাশাপাশি কোর্টসাইডে থাকা তার দল তাকে তরল পানীয় খাওয়ানোর চেষ্টা করে।

এরপরও লড়াই চালিয়ে যান জোকোভিচ। প্রথম সেটে টাইব্রেকে হেরে যাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি। ফলে জয় থেকে মাত্র এক সেট দূরে চলে এসেছিলেন সার্বিয়ান তারকা।

তবে জোকোভিচের প্রত্যাবর্তন আর পূর্ণতা পায়নি। চতুর্থ সেটে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন নাভোনে। এরপর নির্ধারণী পঞ্চম সেটেও আধিপত্য ধরে রাখেন আর্জেন্টাইন তারকা। শেষ সেটে জোকোভিচকে অনেকটাই অসহায় দেখায়।

৪-১ গেমে পিছিয়ে পড়ার পর জোকোভিচের শরীরী ভাষাতেই যেন ম্যাচের পরিণতি স্পষ্ট হয়ে ওঠে। ঘুরে দাঁড়ানোর শক্তি তখন প্রায় নিঃশেষ। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হওয়ার পর কোর্টেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

তীব্র গরম, পানিশূন্যতা, অসুস্থতা এবং অপ্রতিরোধ্য প্রতিপক্ষের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা লড়াইয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি জোকোভিচ। দর্শকসারিতে থাকা তার স্ত্রী জেলেনাকেও এ সময় বিচলিত দেখা যায়।

আরও পড়ুন

নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ৩ হাজারের বেশি

অবশেষে জোকোভিচের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের সম্ভাবনাকে থামিয়ে ক্যারিয়ারের অন্যতম সেরা জয় তুলে নেন নাভোনে। এর মধ্য দিয়ে মেজর টুর্নামেন্টে টানা ৭৮টি প্রথম রাউন্ডের ম্যাচ জয়ের জোকোভিচের অসাধারণ রেকর্ডেরও অবসান ঘটল।

এর আগে সর্বশেষ ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে হেরেছিলেন জোকোভিচ। সেবার পল গোল্ডস্টেইনের কাছে পরাজিত হয়েছিলেন তিনি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: