শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি রেকর্ড দামে বিক্রি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা জার্সি রেকর্ড ৪ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছে। এটি এখন পর্যন্ত পেলের কোনো স্মারক সামগ্রীর সর্বোচ্চ বিক্রয়মূল্যের রেকর্ড। নিলাম প্রতিষ্ঠান সোথবি জানিয়েছে, নিউইয়র্কে অনুষ্ঠিত নিলামে জার্সিটি কিনতে পাঁচজনের বেশি বিডার অংশ নেন এবং মোট ১০টি বিড জমা পড়ে। ঐতিহাসিক গুরুত্বের কারণেই জার্সিটির মূল্য এতটা বেড়েছে। কারণ, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে সুইডেনের বিপক্ষে এই জার্সি পরেই খেলেছিলেন পেলে।

মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক হয়েছিল পেলের, যার পুরো নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। ১৯৫৮ সালের আসরে তিনি ছয়টি গোল করেন। ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে ব্রাজিলকে ৫-২ ব্যবধানে জিতিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা এনে দেন।

বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ডও এখনও পেলের দখলে। সেই কীর্তির পর তিনি শুধু ব্রাজিল নয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আইকনে পরিণত হন। ২০২২ সালে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি।

সোথবির ভাষ্য, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনাল ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বেশি আলোচিত ও পুনর্মুদ্রিত ছবিগুলোর একটি। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই জার্সিটিই। এর আগে ২০০৪ সালে একই জার্সি ৭০ হাজার ৫০৫ পাউন্ড বা প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।

আরও পড়ুন

কোলে নেওয়া সেই ছোট্ট ইয়ামালই ফাইনালে মেসির প্রতিপক্ষ

তবে পেলের এই জার্সি ক্রীড়া ইতিহাসের সবচেয়ে দামী স্মারক নয়। সেই রেকর্ড এখনও যুক্তরাষ্ট্রের বেসবল কিংবদন্তি বেব রুথের ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজে পরা জার্সির দখলে। সেটি ২০২৪ সালে নিলামে ২ কোটি ৪১ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়।

উচ্চমূল্যে বিক্রি হওয়া ক্রীড়া স্মারকের তালিকায় আরও রয়েছে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের ১৯৯৮ সালের এনবিএ ফাইনালের জার্সি, যা ১ কোটি ১ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। এছাড়া ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার পরা জার্সি ৯ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছিল।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ, পেলে

শেয়ার করুন: