শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে এখনও গোল হজম করেনি স্পেন ও মেক্সিকো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ জুলাই ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল ও ইংল্যান্ডের মতো পরাশক্তিগুলো দারুণ ছন্দে থাকলেও রক্ষণভাগে সবচেয়ে নিখুঁত পারফরম্যান্স দেখিয়েছে স্পেন ও সহ-আয়োজক মেক্সিকো। টুর্নামেন্টে এখন পর্যন্ত এই দুটি দলই কোনো গোল হজম করেনি। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর নকআউট পর্বও শেষের পথে। এরই মধ্যে বেশ কয়েকটি দল অপরাজিত থাকলেও গোল না খাওয়ার কৃতিত্ব ধরে রাখতে পেরেছে শুধু স্পেন ও মেক্সিকো।

স্পেনের রক্ষণভাগ শুরু থেকেই ছিল দুর্ভেদ্য। প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারায় তারা। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ ব্যবধানে পরাজিত করে স্প্যানিশরা। তিন ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি একবারও বল জালে ঢুকতে দেয়নি তারা।

অন্যদিকে, সহ-আয়োজক মেক্সিকো ঘরের মাঠের সমর্থকদের সামনে দুর্দান্ত ফুটবল খেলছে। রাউন্ড অব ৩২-এ শক্তিশালী ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে দলটি।

হুলিয়ান কুইনোনেস ও রাউল হিমেনেজের গোলে জয় পাওয়ার পাশাপাশি পুরো ম্যাচে ইকুয়েডরের আক্রমণভাগকে কার্যত নিষ্ক্রিয় করে রাখে মেক্সিকোর রক্ষণভাগ। গোলরক্ষক রাউল রাঞ্জেলও টুর্নামেন্টে এখন পর্যন্ত একবারও পরাস্ত হননি।

আরও পড়ুন

বিশ্বকাপ জিততে ফ্রান্সকে টপকাতে হবে একাধিক পরাশক্তি

গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২ মিলিয়ে চার ম্যাচে মেক্সিকো প্রতিপক্ষের জালে আটবার বল পাঠিয়েছে। তবে নিজেদের জালে একটি গোলও ঢুকতে দেয়নি। অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আক্রমণে দারুণ ছন্দে থাকলেও রক্ষণে শতভাগ সফল হতে পারেনি।

আর্জেন্টিনা প্রথম দুই ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে পাঁচ গোল করলেও শেষ গ্রুপ ম্যাচে জর্ডানের বিপক্ষে একটি গোল হজম করে। যদিও ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতে নেয় আলবিসেলেস্তেরা। ব্রাজিলও গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২ মিলিয়ে চার ম্যাচ শেষে দুটি গোল হজম করেছে। ফলে টুর্নামেন্টে এখনও গোল না খাওয়ার বিরল কৃতিত্ব ধরে রেখেছে শুধুমাত্র স্পেন ও মেক্সিকো।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: