শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ জিততে ফ্রান্সকে টপকাতে হবে একাধিক পরাশক্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ জুলাই ২০২৬, ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বে টানা তিন জয়ে দাপট দেখিয়ে নকআউটে ওঠা ফ্রান্স রাউন্ড অব ৩২-এও একই ছন্দ ধরে রেখেছে। সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। বর্তমান পারফরম্যান্স বিবেচনায় অনেক ফুটবল বিশ্লেষকই ফ্রান্সকে এবারের বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে দেখছেন।

তবে উত্তর আমেরিকার মাটিতে বিশ্বকাপের ট্রফি পুনরুদ্ধারের পথ মোটেও সহজ নয়। শিরোপা জিততে হলে দিদিয়ের দেশমের দলকে নকআউটের প্রতিটি ধাপে শক্তিশালী প্রতিপক্ষের বাধা পেরোতে হবে।

শেষ ষোলোয় ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে। জার্মানিকে বিদায় দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে থাকা প্যারাগুয়েকে শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখা হলেও পরিসংখ্যান ফরাসিদের পক্ষেই কথা বলছে।

অপ্টা সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, এই ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৮৫ দশমিক ৫৪ শতাংশ। বিপরীতে প্যারাগুয়ের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে মাত্র ১৪ দশমিক ৪৬ শতাংশ।

ফ্রান্স কোয়ার্টার ফাইনালে উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মরক্কো। কানাডাকে হারাতে পারলে আফ্রিকার প্রতিনিধিরাই শেষ আটে জায়গা করে নেবে বলে ধারণা করা হচ্ছে। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবারও দারুণ ছন্দে রয়েছে। তবুও সুপার কম্পিউটারের বিশ্লেষণে এগিয়ে রাখা হয়েছে ফ্রান্সকেই।

সেমিফাইনালে উঠতে পারলে ফ্রান্সের জন্য অপেক্ষা করতে পারে আরও কঠিন পরীক্ষা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন। তবে স্পেন বিদায় নিলে সুযোগ পেতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। সম্ভাব্য দুই প্রতিপক্ষের বিপক্ষেই ফ্রান্সকে ফেবারিট হিসেবে দেখছে অপ্টা।

আরও পড়ুন

জিম্বাবুয়ে ধৈর্যশীল ব্যাটিংয়ে বড় জয় পেয়েছে : বাংলদেশ কোচ

সব বাধা পেরিয়ে ফাইনালে উঠতে পারলে ফ্রান্সের সামনে থাকতে পারে লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা অথবা ব্রাজিল। বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল হলে সেটি হবে কাতার বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি। অন্যদিকে সেমিফাইনালে আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হলে বিজয়ী দলের বিপক্ষেই শিরোপার লড়াইয়ে নামতে হবে ফরাসিদের।

বর্তমান ফর্ম, পরিসংখ্যান এবং সুপার কম্পিউটারের পূর্বাভাস—সবকিছুই ফ্রান্সকে এগিয়ে রাখলেও বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি ম্যাচই নতুন চ্যালেঞ্জ। তাই মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে এমবাপেদের শিরোপা ভাগ্য।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: