শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২২ মে ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে নতুন প্রধান কোচের নাম। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের কোচ থমাস ডুলি।

শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন ৬৫ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার থেকেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

জার্মানিতে জন্ম হলেও খেলোয়াড়ি জীবনে যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন ডুলি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১ ম্যাচ খেলে ৭ গোল করেছেন তিনি। ১৯৯৪ বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিটি ম্যাচ খেলেছিলেন, আর ১৯৯৮ বিশ্বকাপে দলকে নেতৃত্বও দিয়েছেন।

ক্লাব ক্যারিয়ারেও ছিল দারুণ সাফল্য। বায়ার লেভারকুসেন ও শালকের ও এফসি কাইজারস্লাউটার্নের মতো ক্লাবে খেলেছেন তিনি। শালকের হয়ে জিতেছেন উয়েফা কাপ এবং কাইজারস্লাউটার্নের হয়ে বুন্দেসলিগা শিরোপা।

আরও পড়ুন

ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

কোচ হিসেবেও ডুলির অভিজ্ঞতা সমৃদ্ধ। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। এরপর ফিলিপাইনের প্রধান কোচ হিসেবে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করেন। তার অধীনেই প্রথমবার এশিয়ান কাপে জায়গা করে নেয় ফিলিপাইন। সবশেষে গায়ানার ফুটবল দলের কোচ ছিলেন ডুলি। বাংলাদেশের দায়িত্ব নিতে সম্প্রতি সেই পদ ছাড়েন তিনি।

ডুলির অধীনে বাংলাদেশের প্রথম মিশন শুরু হবে আগামী ৫ জুন। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ।

ভোরের আাকাশ/এনউব

থমাস ডুলি

শেয়ার করুন: