শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

আসন্ন ঈদুল আজহার কেনাকাটা ও ছুটির দিনগুলোতে গ্রাহকদের লেনদেন নির্বিঘ্ন রাখতে এক জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য এই বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটিকালীন এটিএম বুথগুলোতে যাতে কোনোভাবেই টাকার সংকট না হয়, সেজন্য সার্বক্ষণিক পর্যাপ্ত নগদ টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া এটিএম বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করার পাশাপাশি বুথের নিরাপত্তা জোরদারে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থানে রাখতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের নিয়মিত বুথগুলো পরিদর্শন করারও তাগিদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এবার তিন শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় মামলা

এটিএম বুথের পাশাপাশি ক্যাশলেস কেনাকাটার জনপ্রিয় মাধ্যম পয়েন্ট অব সেল এবং কিউআর কোড সেবা সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেনাকাটায় জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে সুরক্ষার স্বার্থে টু ফ্যাক্টর অথেনটিফিকেশন ব্যবস্থা বাধ্যতামূলকভাবে চালু রাখতে হবে।

বিকাশ, রকেট বা নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রেও ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি কোম্পানিগুলোকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে। বিশেষ করে উৎসবের এই সময়ে মাঠপর্যায়ে এজেন্টদের কাছে যাতে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ছুটির দিনগুলোতে গ্রাহকেরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেজন্য সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখা এবং যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহককে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোরের আাকাশ/এনউব

এটিএম বুথে

শেয়ার করুন: