শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অভিষেকের ব্যাটে ছক্কার বৃষ্টি, ৯১ বলে ২৩৩ রান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে কঠিন সময় পার করছেন ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা। তবে এমন সময়েই ঘরোয়া ক্রিকেটে দেখা গেল তার বিধ্বংসী রূপ। স্থানীয় এক ওয়ানডে ম্যাচে মাত্র ৯১ বলে ২৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার।

পাঞ্জাব আন্তঃজেলা ওয়ানডে টুর্নামেন্টে অমৃতসর সিনিয়র দলের হয়ে তরন তারানের বিপক্ষে এই অবিশ্বাস্য ইনিংস খেলেন অভিষেক। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ২৫টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২৫৬.০৪।

অভিষেকের দুর্দান্ত ব্যাটিংয়ে অমৃতসর সিনিয়র দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। ম্যাচের স্কোরকার্ড ও তার ব্যাটিংয়ের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বর্তমানে তিন নম্বরে থাকা অভিষেক চলতি বছর শুরু করেছিলেন শীর্ষস্থান থেকে। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার পারফরম্যান্সে বড় ধরনের পতন দেখা গেছে।

জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচে মাত্র ১১ রান করেন তিনি, যেখানে তার গড় ছিল ৩.৬৬। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টিতে ২৬.২ গড়ে করেছিলেন ১৩১ রান। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে তার সংগ্রহ ছিল ৪৯ রান, গড় ২৪.৫।

সবশেষ ১০টি টি-টোয়েন্টি ইনিংসে অভিষেকের ব্যাট থেকে এসেছে মাত্র একটি ফিফটি। তবে শুধু রানের ঘাটতিই নয়, তার আউট হওয়ার ধরনও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

রোহিঙ্গা সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ডলার অনুদান

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচেই তিনি আউট হয়েছেন পেসার ব্লেসিং মুজারাবানির বলে। তিনবার ভিন্ন শট খেলার চেষ্টা করলেও একই ধরনের ভুলে সাজঘরে ফিরেছেন তিনি। বিশেষ করে অফস্টাম্পের বাইরের গতির বল মোকাবিলায় সমস্যায় পড়ছেন এই ওপেনার।

অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অভিষেকের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। সে সময় তার ব্যাটিং গড় ছিল ৩৭.০৫ এবং স্ট্রাইক রেট ছিল প্রায় ১৯৫। কিন্তু এরপর থেকে তার গড় নেমে এসেছে ১৯.৪-এ এবং স্ট্রাইক রেট কমে দাঁড়িয়েছে ১৬৫-এ। ঘরোয়া ক্রিকেটে এমন বিধ্বংসী ইনিংস খেলে অভিষেক আবারও ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

ভোরের আকাশ/সু.পা

অভিষেক, ছক্কার বৃষ্টি

শেয়ার করুন: